দিঘলিয়ায় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত

ঢাকা, ১৫ মার্চ-২০২৫

ওয়াহিদ মুরাদ, খুলনা ব্যুরো চীফ : ‘শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসূল খাওয়ান, শিশু মৃত্যুর ঝুঁকি কমান।’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশব্যাপী আজ অনুষ্ঠিত হচ্ছে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন।

বাংলাদেশ থেকে অপুষ্টি জনিত অন্ধত্ব নির্মূল এবং অপুষ্টি জনিত শিশুমৃত্যু প্রতিরোধ করার লক্ষ্যে আজ ১৫ মার্চ (শনিবার) সারা দেশব্যাপী জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হচ্ছে। তারই ধারাবাহিকতায় খুলনা জেলার দিঘলিয়া উপজেলায় ১৪৫টি কেন্দ্রে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন এর মাধ্যমে প্রায় ১৯ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।

দিঘলিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোঃ মাহবুবুল আলম আজ ১৫ মার্চ সকালে একটি শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ায়ে এই ক্যাম্পেইনের শুভ সূচনা করেন।

তিনি জানান, সারাদেশে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন এর মাধ্যমে ৬-১১ মাস বয়সী সকল শিশুকে একটি করে নীল রঙের ‘এ’ ক্যাপসুল এবং ১২-৫৯ মাস বয়সী সকল শিশুকে একটি করে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। আজকের এই ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে যেন কোন শিশু বাদ না যায় সে দিকে নজর দিতে হবে। এজন্য অভিভাবকদের বেশি সচেতন হওয়া প্রয়োজন।

তিনি আরো বলেন, শিশুরা অপুষ্টিতে ভুগলে সুস্থ জাতি পাওয়া সম্ভব নয়। শিশুদের অপুষ্টিজনিত অন্ধত্ব প্রতিরোধে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানোর গুরুত্ব অনেক। জনসাধারণকে জানাতে ক্যাম্পেইন বিষয়ে ব্যাপক প্রচার করা হয়েছে। সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের সমন্বিত প্রচেষ্টায় এবারের উদ্যোগটি সফল হবে বলে আশা করা যায়।

ভিটামিন ‘এ’ ক্যাপসুলের উপকারিতা সম্পর্কে বলতে গিয়ে ডাঃ মোঃ মাহবুবুল আলম বলেন, ভিটামিন ‘এ’ ক্যাপসুল শিশুদের দৃষ্টিশক্তি উন্নত করতে সহায়ক এবং রাতকানা রোগ প্রতিরোধ করে। এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, ফলে শিশু বিভিন্ন সংক্রমণ থেকে সুরক্ষিত থাকে। শিশুদের শারীরিক বৃদ্ধি এবং সঠিক ওজন বজায় রাখতে ভিটামিন ‘এ’ ক্যাপসুল সহায়তা করে। ডায়রিয়া ও হামসহ অন্যান্য সংক্রমণের ঝুঁকি কমায় এবং ত্বক এবং শ্লেষ্মা ঝিল্লির সুরক্ষা নিশ্চিত করে।

বিগত বছরের মতো এবছরও জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সফল হবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আশাবাদ ব্যক্ত করেছেন।

Related News :

নিবন্ধন-ফিটনেস সার্টিফিকেট ছাড়া সড়কে কোন ই-রিক্সা চলবে না : এলজিআরডি প্রতিমন্ত্রী

নিবন্ধন-ফিটনেস সার্টিফিকেট ছাড়া সড়কে কোন ই-রিক্সা চলবে না : এলজিআরডি প্রতিমন্ত্রী

বাংলা কিউআরভিত্তিক ব্যক্তি-থেকে-ব্যক্তি লেনদেন সেবা চালু

বাংলা কিউআরভিত্তিক ব্যক্তি-থেকে-ব্যক্তি লেনদেন সেবা চালু

ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২,২১৮

ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২,২১৮

আন্তর্জাতিক মাতৃভাষা পদক-২০২৭ : আবেদন পাঠানোর সময়সীমা বাড়ল

আন্তর্জাতিক মাতৃভাষা পদক-২০২৭ : আবেদন পাঠানোর সময়সীমা বাড়ল

নিরাপত্তাঝুঁকিতে বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট

নিরাপত্তাঝুঁকিতে বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট

অবৈধ মোবাইল ফোনে রাজস্ব ফাঁকি ঠেকাতে চালু হচ্ছে এনইআইআর

অবৈধ মোবাইল ফোনে রাজস্ব ফাঁকি ঠেকাতে চালু হচ্ছে এনইআইআর

প্রতিমা বিসর্জনের মাধ্যমে শেষ হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা

প্রতিমা বিসর্জনের মাধ্যমে শেষ হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা

সফটওয়্যার রক্ষণাবেক্ষণের জন্য ৭ দিন বন্ধ থাকবে অনলাইন জন্ম-মৃত্যু নিবন্ধন কার্যক্রম

সফটওয়্যার রক্ষণাবেক্ষণের জন্য ৭ দিন বন্ধ থাকবে অনলাইন জন্ম-মৃত্যু নিবন্ধন কার্যক্রম

পল্লী বিদ্যুৎ সমিতির কার্যক্রমে গতি আনতে চেয়ারম্যানের নির্দেশনা বাস্তবায়নের তাগিদ

পল্লী বিদ্যুৎ সমিতির কার্যক্রমে গতি আনতে চেয়ারম্যানের নির্দেশনা বাস্তবায়নের তাগিদ

জনগণের তথ্য পাওয়ার অধিকার নিশ্চিত করাই প্রধান লক্ষ্য : নবনিযুক্ত প্রধান তথ্য কমিশনার

জনগণের তথ্য পাওয়ার অধিকার নিশ্চিত করাই প্রধান লক্ষ্য : নবনিযুক্ত প্রধান তথ্য কমিশনার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
×