চাঁদপুরে সাত লেখক-শিল্পী পেলেন চর্যাপদ সাহিত্য একাডেমি দোনাগাজী পদক

ঢাকা, ১১ সেপ্টেম্বর-২০২৬

জেলা প্রতিবেদক : মধ্যযুগের কিংবদন্তি পুঁথিসাহিত্যিক, সতেরো শতকের রোমান্টিক কবি দোনাগাজীর নামে ২০১৯ সাল থেকে নিয়মিত সাহিত্য পদক দিয়ে আসছে চর্যাপদ সাহিত্য একাডেমি। এবার দুই বছরের পদক একসঙ্গে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি। আজ ১১ সেপ্টেম্বর (শুক্রবার) বেলা ১১টায় একাডেমি কার্যালয়ে বিভিন্ন ক্যাটাগরিতে পদকপ্রাপ্ত দেশের ৭ গুণীব্যক্তির নাম ঘোষণা করেন চর্যাপদ একাডেমির মহাপরিচালক আইনজীবী রফিকুজ্জামান রণি।

চাঁদপুর শহরের একটি অভিজাত চাইনিজ রেস্তোরাঁয় একাডেমির সভাপতি আয়শা আক্তার রুপার সভাপতিত্বে জুড়ি বোর্ডের জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে বিষয়টি চূড়ান্তভাবে অনুমোদন লাভ করে। বৈঠক শেষে আনুষ্ঠানিকভাবে দুই বছরের পদক প্রাপ্তদের নাম প্রকাশ করা হয়। পদক প্রাপ্তরা হলেন- ২০২৫-এ কবিতায় সোহরাব পাশা, কথাসাহিত্যে ইশরাত তানিয়া, শিশুসাহিত্যে স. ম. শামসুল আলম, সংগীতে রনক রায়হান, ২০২৬-এ কবিতায় শিবলী মোকতাদির, চারুকলায় অমল সেনগুপ্ত এবং লোক-গবেষণায় সৈয়দা আঁখি হক।

এসময় উপস্থিত ছিলেন জুড়িবোর্ডের সদস্য সচিব শিউলী মজুমদার, পরিচালক ফেরারী প্রিন্স, সহযোগী পরিচালক জয়ন্তী ভৌমিক, নির্বাহী পরিচালক আইরিন সুলতানা লিমা, নির্বাহী সদস্য কামরুন্নাহার বিউটি, উদযাপন পরিষদের আহ্বায়ক মিজানুর রহমান স্বপন, সদস্য সচিব দিলীপ ঘোষ, বিজ্ঞান ও আইসিটি পরিচালক রাসেল ইব্রাহীম, সমন্বয়কারী সাইফুল খান রাজীব ও প্রাবন্ধিক লিটন শীল।

একাডেমির সভাপতি আয়শা আক্তার রুপা বলেন, দ্রুত সময়ের মধ্যে এ পদক তুলে দেওয়া হবে। এ ব্যাপারে উদযাপন পরিষদকে দায়িত্ব দেওয়া হয়েছে। মহাপরিচালক রফিকুজ্জামান রণি বলেন, দোনাগাজী ছিলেন মধ্যযুগের কবি। সতেরো শতকের পুঁথিশিল্পী দোনাগাজী প্রধানত রোমান্টিক ঘরানার কবি ছিলেন। বিখ্যাত প্রেমকাব্য ‘সয়ফুলমুলুক বদিউজ্জামাল’ তাকে অমর করে রেখেছে। প্রতিষ্ঠালগ্ন থেকেই তার নামে চর্যাপদ একাডেমি এ পদক দিয়ে আসছে।

কবি দোনাগাজীর সম্মানে ২০১৯ সাল থেকে এ পদক প্রদান করে আসছে চর্যাপদ সাহিত্য একাডেমি। প্রতি বছর শিল্প-সাহিত্যের শুদ্ধতম ব্যক্তিদের হাতে তুলে দেওয়া হয় পদক। চর্যাপদ একাডেমি থেকে বিভিন্ন সময় পুরস্কৃত হয়েছেন রহমান হেনরী, আকিমুন রহমান, এনায়েত রসুল, জরিনা আখতার, প্রণব মজুমদার, মোস্তফা কামাল যাত্রা, আশরাফ আহমদ, নাহিদা আশরাফী, হাসান আলী, শহীদুল্লাহ ফরায়জী, হোসেন দেলওয়ার, মিল্টন খন্দকার, হাসনাত আমজাদ, গৌরাঙ্গ সাহা, রকিব লিখন, জামসেদ ওয়াজেদ, মজিদ মাহমুদ, হামিদ কায়সার, তপন বাগচী, মনি হায়দার, বীরেন মুখার্জী, মিলু শামস, স্বরূপ রতন দত্ত, মোহাম্মদ নূরুল হক, ফারহানা রহমান, রকিবুল হাসান, মাসুদুল হক, পারভীন সুলতানা, শিহাব শাহরিয়ার, হুমায়ূন কবীর ঢালী, হেনরী স্বপন, নিলুফা আক্তার, মামুন রশীদ, ফারুক নওয়াজ, প্রত্যয় হামিদ, ফারুক সুমন, শামসুল হুদা, অদ্বৈত মারুত এবং শাহেদ কায়েসসহ অনেক গুণিব্যক্তি।

Related News :

নজরুল আবৃত্তিকে আধুনিক শিল্পের মর্যাদা দেন কাজী সব্যসাচী

নজরুল আবৃত্তিকে আধুনিক শিল্পের মর্যাদা দেন কাজী সব্যসাচী

নজরুল বর্ষ উপলক্ষে বাংলা একাডেমির সেমিনার আগামীকাল

নজরুল বর্ষ উপলক্ষে বাংলা একাডেমির সেমিনার আগামীকাল

'অনুপ্রাস' জাতীয় কবি সংগঠনের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত

'অনুপ্রাস' জাতীয় কবি সংগঠনের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত

কবি সুকান্ত ভট্টাচার্যের জন্মশতবর্ষ উদযাপন করেছে উদীচী শিল্পীগোষ্ঠী

কবি সুকান্ত ভট্টাচার্যের জন্মশতবর্ষ উদযাপন করেছে উদীচী শিল্পীগোষ্ঠী

বাংলা একাডেমিতে গাজী শামছুর রহমান স্মারক বক্তৃতা-২০২৬ অনুষ্ঠিত

বাংলা একাডেমিতে গাজী শামছুর রহমান স্মারক বক্তৃতা-২০২৬ অনুষ্ঠিত

'অনুপ্রাস' জাতীয় কবি সংগঠনের ঢাকা মহানগর কমিটি ঘোষণা

'অনুপ্রাস' জাতীয় কবি সংগঠনের ঢাকা মহানগর কমিটি ঘোষণা

জাতীয় কবি নজরুলের বিদ্রোহ, বিপ্লব, মানবিকতা ও নান্দনিক সংস্কৃতি নিয়ে আলোচনা

জাতীয় কবি নজরুলের বিদ্রোহ, বিপ্লব, মানবিকতা ও নান্দনিক সংস্কৃতি নিয়ে আলোচনা

কিংবদন্তি কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ১৪তম মৃত্যুবার্ষিকী আজ

কিংবদন্তি কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ১৪তম মৃত্যুবার্ষিকী আজ

চাঁদপুরে চর্যাপদ সাহিত্য একাডেমি পুরস্কার পাচ্ছেন ৬ লেখক

চাঁদপুরে চর্যাপদ সাহিত্য একাডেমি পুরস্কার পাচ্ছেন ৬ লেখক

জীবনানন্দ, আল মাহমুদ, মনিরউদ্দীন ইউসুফ এবং রশীদ করীম স্মরণে সেমিনার সিরিজ উদ্বোধন

জীবনানন্দ, আল মাহমুদ, মনিরউদ্দীন ইউসুফ এবং রশীদ করীম স্মরণে সেমিনার সিরিজ উদ্বোধন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
×