ঢাকা, ১০ সেপ্টেম্বর-২০২৬
পিরোজপুর প্রতিনিধি : মাদক, সন্ত্রাস, বাল্যবিবাহ, যৌতুক, ইভটিজিং ও কিশোরগ্যাং প্রতিরোধে পিরোজপুরের সদর থানা কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ১০ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) বিকেলে কমিউনিটি পুলিশিং সদর থানা কমিটির আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী।
সভায় সদর থানা কমিউনিটি পুলিশিং এর সভাপতি শেখ শহীদুল্লাহ শহীদ এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল নাসরিন জাহান, জেলা বিএনপির সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমত, বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক শেখ রিয়াজ উদ্দিন রানা, জেলা দুপ্রক এর সভাপতি মনিরুজ্জামান নাসিম আলী, শ্রমিক দলের সভাপতি আব্দুস সালাম বাতেন। পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো: শরিফুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন সদর থানা কমিউনিটি পুলিশিং এর সাধারণ সম্পাদক মেহেদী হাসান।
অনুষ্ঠানে বক্তারা বলেন পিরোজপুরে মাদক সন্ত্রাস বাল্যবিবাহ ইভটিজিং ও কিশোর গ্যাং প্রতিরোধে সবাইকে একত্রিত হয়ে কাজ করতে হবে। বিশেষ করে বর্তমানে মাদকের ভয়াবহতা ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। মাদক থেকেই সকল অপকর্ম ইভটিজিং, চুরি, ডাকাতি, ছিনতাই সহ বিভিন্ন অপরাধের সৃষ্টি হয়। মাদকের ব্যাপারে সবাইকে সত্য আর থাকতে হবে মাদক ক্রেতা ও বিক্রেতাকে প্রতিহত করতে হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি পুলিশ সুপার বলেন, বর্তমান সরকার মাদকের ব্যাপারে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। আমরা সরকারের নির্দেশনা মতে মাদক সিন্ডিকেট, ব্যবসায়ী, ক্রেতা, বিক্রেতাকে শক্ত হাতে দমন করবো। প্রয়োজনে মাদক বিক্রেতা ও সেবনকারীদের ধরে পিরোজপুরের জেলখানা ভরে ফেলতে হবে। মাদকের ব্যাপারে কোন ছাড় নয় সবাইকে জানিয়ে দিন। মাদকের ভয়াল ছোবল থেকে পিরোজপুরকে মুক্ত করতে জেলা পুলিশ কাজ করে যাচ্ছে। কমিউনিটি পুলিশিং এর সদস্যরা মিটিং করে মাদক সন্ত্রাস ইভটিজিং বাল্যবিবাহ যৌতুক এর বিরুদ্ধে আলাদা আলাদা করে কাজ করবেন জেলা পুলিশ আপনাদের সাথে থাকবে।
আলোচনা সভায় পিরোজপুর সদর থানা কমিউনিটি পুলিশিং এর সদস্য বৃন্দ শিক্ষার্থী পেশাজীবী সুশীল সমাজের ব্যক্তিবর্গ সকলে উপস্থিত ছিলেন।
Related News :

পিরোজপুরে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ৩৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

পিরোজপুরে হিউম্যান রাইটস ডিফেন্ডার্স নেটওয়ার্কের মাসিক সভা অনুষ্ঠিত

বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাঁধা দেওয়ার প্রতিবাদে পিরোজপুরে মানববন্ধন

পিরোজপুরে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ

বরিশাল মেট্রোপলিটন পুলিশের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

পুলিশের নিশ্ছিদ্র নিরাপত্তায় সাঈদীর মামলার বাদী মানিক পশারীর লাশ দাফন

তরুণ সাংবাদিক ঐক্য পরিষদের সভাপতি ওমর ফারুক, সম্পাদক আল-আমিন গাজী

পিরোজপুরের ট্রলার দুর্ঘটনায় শিশু নিহত, ১৮ ঘন্টা পরেও খোঁজ মেলেনি মায়ের

পিরোজপুর পৌরসভার ডিসি পাড়া এলাকায় পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান


