প্রতারণার মামলায় বিদিশা এরশাদের জামিন নামঞ্জুর

ঢাকা, ০২ সেপ্টেম্বর-২০২৬

স্টাফ রিপোর্টার : প্রতারণার মামলায় দুই বছরের কারাদণ্ডপ্রাপ্ত প্রয়াত রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশা এরশাদের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। ০২ সেপ্টেম্বর (বুধবার) সকালে শুনানি শেষে ঢাকা মহানগর দায়রা জজ মো. শাহজাহান কবিরের আদালত এ আদেশ দেন। চলতি বছরের ২০ মে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জামশেদ আলম প্রতারণার মামলায় বিদিশাকে দুই বছরের কারাদণ্ড দেন।

মামলাটি করেন ঢাকার পল্লবী এলাকার ব্যবসায়ী এ কে এম মোশাররফ হোসেন সিকদার। ২০০৮ সালের ফেব্রুয়ারিতে গুলশান থানায় তিনি বিদিশার বিরুদ্ধে মামলাটি করেন।মামলার অভিযোগে বলা হয়, বারিধারায় একটি ফ্ল্যাট দেওয়ার কথা বলে ২০০১ সালের ১০ জুলাই মোশাররফ হোসেনের কাছ থেকে ৭৫ লাখ টাকা নেন বিদিশা।

চুক্তি অনুযায়ী, পরের বছরের ১০ জুলাই ফ্ল্যাটটি হস্তান্তরের কথা ছিল। তবে নির্ধারিত সময় পেরিয়ে গেলেও ফ্ল্যাটটি বুঝিয়ে দেওয়া হয়নি। পরে টাকা ফেরত দেওয়ার জন্য ৭৫ লাখ টাকার একটি চেক দেন বিদিশা। কিন্তু হিসাবে পর্যাপ্ত অর্থ না থাকায় ২০০৫ সালের ২ মে চেকটি প্রত্যাখ্যাত হয়। অভিযোগে আরও বলা হয়, টাকা ফেরত পাওয়ার জন্য যোগাযোগ করলে বাদীকে হুমকি-ধমকি দেওয়া হয়।

Related News :

তাহসিফ হত্যা মামলায় জেরিকা তাসনিস দিশা চার দিনের রিমান্ডে

তাহসিফ হত্যা মামলায় জেরিকা তাসনিস দিশা চার দিনের রিমান্ডে

পুলিশ হেফাজতে রায়হানের মৃত্যু : বরখাস্ত এসআই আকবরের মৃত্যুদণ্ড

পুলিশ হেফাজতে রায়হানের মৃত্যু : বরখাস্ত এসআই আকবরের মৃত্যুদণ্ড

টঙ্গীতে শিশু যৌন নিপীড়নের মামলায় মাদরাসা শিক্ষককে কারাগারে পাঠানোর নির্দেশ

টঙ্গীতে শিশু যৌন নিপীড়নের মামলায় মাদরাসা শিক্ষককে কারাগারে পাঠানোর নির্দেশ

অটোরিকশাচালক হত্যা মামলার রিমান্ড শেষে কারাগারে সাবেক মন্ত্রী দীপু মনি

অটোরিকশাচালক হত্যা মামলার রিমান্ড শেষে কারাগারে সাবেক মন্ত্রী দীপু মনি

ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ কুমার আগরওয়ালা এক দিনের রিমান্ডে

ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ কুমার আগরওয়ালা এক দিনের রিমান্ডে

গাজীপুরে আট বছর বয়সী শিশুকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন কারাদণ্ড

গাজীপুরে আট বছর বয়সী শিশুকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন কারাদণ্ড

দুর্নীতির মামলায় পিএসসির সাবেক গাড়িচালকের ছেলে সিয়ামের ৪ বছরের কারাদণ্ড

দুর্নীতির মামলায় পিএসসির সাবেক গাড়িচালকের ছেলে সিয়ামের ৪ বছরের কারাদণ্ড

আইভীর ‘জয় বাংলা’ স্লোগান : সন্ত্রাসবিরোধী আইনে আইনজীবীসহ গ্রেপ্তার ৩ জন

আইভীর ‘জয় বাংলা’ স্লোগান : সন্ত্রাসবিরোধী আইনে আইনজীবীসহ গ্রেপ্তার ৩ জন

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কুপিয়ে হত্যা : ১২ আসামির যাবজ্জীবন কারাদণ্ড

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কুপিয়ে হত্যা : ১২ আসামির যাবজ্জীবন কারাদণ্ড

মুহাম্মদ ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

মুহাম্মদ ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
×