ঢাকায় ১২ সেপ্টেম্বর শুরু হচ্ছে ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’

ঢাকা, ২০ আগস্ট-২০২৬

স্টাফ রিপোর্টার : বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উদ্যোগে আগামী ১২ থেকে ১৪ সেপ্টেম্বর ঢাকার নভোথিয়েটারে অনুষ্ঠিত হতে যাচ্ছে তিন দিনব্যাপী ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’। প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে এ মেলার উদ্বোধন করবেন বলে আজ ২০ আগস্ট (বৃহস্পতিবার) বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

মেলার এবারের প্রতিপাদ্য- ‘ইনোভেট টু মার্কেট’। মেলা বাস্তবায়নকারী সংস্থা জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর কর্তৃপক্ষ। উদ্ভাবক, শিল্পপ্রতিষ্ঠান, শিক্ষাবিদ ও সংশ্লিষ্ট সব অংশীদারকে এক ছাদের নিচে এনে একটি সমন্বিত উদ্ভাবনী ইকোসিস্টেম গড়ে তোলা এবং দেশের অর্থনীতিকে ‘ট্রিলিয়ন-ডলার’ সমৃদ্ধির দিকে এগিয়ে নেওয়াই এই মেলার মূল লক্ষ্য।

এই মেলায় ১৫০ টিরও অধিক ইনোভেশন শোকেস থাকবে, যেখানে তরুণ ও অভিজ্ঞ উদ্ভাবকদের উদ্ভাবনী প্রযুক্তির মেলবন্ধন ঘটবে। সেইসঙ্গে, ১৫ টিরও অধিক সেশন ও ডায়ালগে খাত সংশ্লিষ্ট বিষয় নিয়ে বিশেষজ্ঞ প্যানেলের আলোচনা থাকবে। এবং একটি বিশেষ ইনোভেশন হাব তথা নতুন ধারণা ও প্রযুক্তির কেন্দ্রস্থল হবে এ ইনোভেশন ফেয়ার। ৫০ টিরও অধিক ইন্ডাস্ট্রি এক্সপার্টস’র উপস্থিতি তথা ইন্ডাস্ট্রি ও অ্যাকাডেমিয়ার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে উপস্থিত থাকবেন বিশেষজ্ঞগণ। ৫০ টিরও বেশি কর্পোরেট, শিল্প ও বাণিজ্যিক খাতের স্বনামধন্য প্রতিষ্ঠানের সক্রিয় উপস্থিতি থাকবে এই মেলায়।

আগামী ৩০ আগস্ট তারিখের মধ্যে মেলায় অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তি, শিক্ষার্থী, গবেষক, বিশ্ববিদ্যালয় কিংবা প্রতিষ্ঠান, কর্পোরেট, ইন্ডাস্ট্রি, এমএনসি, সরকারি সংস্থা, আইএনজিও, এনজিও, এসএমই বা সার্ভিস প্রোভাইডার, স্টার্ট-আপ বা আইডিয়া ইনকিউবেটর এবং গ্রিন এন্টারপ্রেনারদের নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করতে আমন্ত্রণ জানিয়েছে তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয়। আগ্রহীদের নিবন্ধনের জন্য www.innovationfairbd.org ওয়েবসাইটটি ভিজিট করতে বলা হয়েছে।

Related News :

বাণিজ্য মেলার মাঠের স্থাপনা গুঁড়িয়ে ট্রাক্টর দিয়ে চাষ করলেন শেকৃবি শিক্ষার্থীরা

বাণিজ্য মেলার মাঠের স্থাপনা গুঁড়িয়ে ট্রাক্টর দিয়ে চাষ করলেন শেকৃবি শিক্ষার্থীরা

তাহসিফের মৃত্যুর ঘটনায় বাবার মামলা : বন্ধু দীপকে গ্রেপ্তার দেখানো হয়েছে

তাহসিফের মৃত্যুর ঘটনায় বাবার মামলা : বন্ধু দীপকে গ্রেপ্তার দেখানো হয়েছে

গুলিস্তান-সদরঘাট ফুটপাত থেকে  শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

গুলিস্তান-সদরঘাট ফুটপাত থেকে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

রাজপথ দখলমুক্ত ও নাগরিক সেবায় অবহেলায় কঠোর ব্যবস্থা নেবে ডিএসসিসি

রাজপথ দখলমুক্ত ও নাগরিক সেবায় অবহেলায় কঠোর ব্যবস্থা নেবে ডিএসসিসি

ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগারওয়ালা'কে রাজধানীর বনানী থেকে গ্রেপ্তার

ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগারওয়ালা'কে রাজধানীর বনানী থেকে গ্রেপ্তার

রাজধানীর শ্যামলীতে ট্রাকচাপায় দুই নারীর মৃত্যু

রাজধানীর শ্যামলীতে ট্রাকচাপায় দুই নারীর মৃত্যু

ট্রাফিক আইন লঙ্ঘন করায় ডিএমপিতে ২,৭৯৯ মামলা

ট্রাফিক আইন লঙ্ঘন করায় ডিএমপিতে ২,৭৯৯ মামলা

মিরপুরের মতো মোহাম্মদপুরের ফুটপাতে অবৈধ হকারদের বিরুদ্ধে অভিযান হবে

মিরপুরের মতো মোহাম্মদপুরের ফুটপাতে অবৈধ হকারদের বিরুদ্ধে অভিযান হবে

রাজধানীর মতিঝিলে হিরাঝিল হোটেলকে ৩ লাখ টাকা জরিমানা করেছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ

রাজধানীর মতিঝিলে হিরাঝিল হোটেলকে ৩ লাখ টাকা জরিমানা করেছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ

রাজধানীতে কোটি টাকার নকল ও অনুমোদনহীন ওষুধ-সরঞ্জামসহ গ্রেপ্তার ৩

রাজধানীতে কোটি টাকার নকল ও অনুমোদনহীন ওষুধ-সরঞ্জামসহ গ্রেপ্তার ৩

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
×