প্রথমবার শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে বিমান দিল ৪ কোটি ৬৭ লাখ টাকা

ঢাকা, ১৮ আগস্ট-২০২৬

সৈয়দ বশির আহম্মেদ, (নিজস্ব প্রতিবেদক) : বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ইতিহাসে প্রথমবারের মতো শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে মুনাফার অংশ দিয়েছে রাষ্ট্রীয় পতাকাবাহী এয়ারলাইনটি। ২০২৪-২৫ অর্থবছরের জন্য ৪ কোটি ৬৭ লাখ ৪২ হাজার ৭১৪ টাকার একটি চেক শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে দেওয়া হয়েছে।

১৮ আগস্ট (মঙ্গলবার) শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে গিয়ে শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করে বিমানের একটি প্রতিনিধিদল। এ সময় মন্ত্রীর কাছে মুনাফার অংশের চেক হস্তান্তর করা হয়।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) কাইজার সোহেল আহমেদের নেতৃত্বে প্রতিনিধিদলে ছিলেন বিমানের উপব্যবস্থাপনা পরিচালক ও ডেপুটি সিইও, পরিচালক অর্থ এবং মহাব্যবস্থাপক পর্যায়ের কর্মকর্তারা।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স জানায়, বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ২৩৪ ধারা অনুযায়ী কোনো কোম্পানির নিট মুনাফার ৫ শতাংশের ১০ শতাংশ অর্থ বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে দেওয়ার বিধান রয়েছে। এ বিধান অনুসারে ২০২৪-২৫ অর্থবছরের শ্রমিক মুনাফা অংশগ্রহণ তহবিলে প্রদেয় অর্থের ১০ শতাংশ, অর্থাৎ ৪ কোটি ৬৭ লাখ ৪২ হাজার ৭১৪ টাকা ফাউন্ডেশন তহবিলে দেওয়া হয়েছে।

বিমানের পক্ষ থেকে বলা হয়েছে, শ্রম আইনের বিধান অনুযায়ী শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে ন্যায্য মুনাফার অংশ দেওয়া প্রতিষ্ঠানটির প্রাতিষ্ঠানিক দায়বদ্ধতার অংশ। জাতীয় আইন ও বিধিবিধানের প্রতি শ্রদ্ধা রেখে স্বচ্ছতা ও জবাবদিহিমূলক আর্থিক ব্যবস্থাপনার মাধ্যমে ভবিষ্যতেও এই দায়বদ্ধতা পালনের অঙ্গীকার রয়েছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগ জানিয়েছে, সংস্থাটির ইতিহাসে এবারই প্রথম শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে মুনাফার অংশ প্রদান করা হলো।

Related News :

মহিলা আসনের উপনির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত এলিজা জামান

মহিলা আসনের উপনির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত এলিজা জামান

মিরপুরে আজও সড়কে পোশাক শ্রমিক : প্রতিহতের চেষ্টা পুলিশের

মিরপুরে আজও সড়কে পোশাক শ্রমিক : প্রতিহতের চেষ্টা পুলিশের

রাজধানীতে ফ্র্যাঞ্চাইজ পদ্ধতিতে বাস পরিচালনা কার্যক্রমের উদ্বোধন

রাজধানীতে ফ্র্যাঞ্চাইজ পদ্ধতিতে বাস পরিচালনা কার্যক্রমের উদ্বোধন

পিএসসির নতুন সদস্য হিসেবে শপথ নিলেন জাবি অধ্যাপক ড. শামীমা সুলতানা

পিএসসির নতুন সদস্য হিসেবে শপথ নিলেন জাবি অধ্যাপক ড. শামীমা সুলতানা

রাজধানীর মিরপুরে পোশাকশ্রমিক ও পুলিশের সংঘর্ষ, পুলিশের গাড়িতে আগুন

রাজধানীর মিরপুরে পোশাকশ্রমিক ও পুলিশের সংঘর্ষ, পুলিশের গাড়িতে আগুন

তাহসিফের রহস্যজনক মৃত্যু : ‘জুনিয়র বন্ধু’ দীপকে নৌ পুলিশের কাছে হস্তান্তর

তাহসিফের রহস্যজনক মৃত্যু : ‘জুনিয়র বন্ধু’ দীপকে নৌ পুলিশের কাছে হস্তান্তর

তাহসিফ সৌরির ‘জুনিয়র বন্ধু’ দীপকে হেফাজতে নিয়েছে পিআইবি

তাহসিফ সৌরির ‘জুনিয়র বন্ধু’ দীপকে হেফাজতে নিয়েছে পিআইবি

রাজধানীর কামরাঙ্গীরচরে হানি ট্র্যাপ চক্রের দুই সদস্য গ্রেপ্তার

রাজধানীর কামরাঙ্গীরচরে হানি ট্র্যাপ চক্রের দুই সদস্য গ্রেপ্তার

রাজধানীতে চীনে পাচারের উদ্দেশ্যে আটকে রাখা ১২ পাহাড়ি নারী উদ্ধার

রাজধানীতে চীনে পাচারের উদ্দেশ্যে আটকে রাখা ১২ পাহাড়ি নারী উদ্ধার

মিরপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদ, ফুটপাত দখলমুক্ত করতে ডিএনসিসির অভিযান

মিরপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদ, ফুটপাত দখলমুক্ত করতে ডিএনসিসির অভিযান

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
×