খুলনায় ‘জাতীয় ভোটার দিবস’ উদযাপন

ঢাকা, ০২ মার্চ-২০২৫

ওয়াহিদ মুরাদ, খুলনা ব্যুরো চীফ : ‘তোমার আমার বাংলাদেশে ভোট দিব মিলেমিশে’ এই পতিপাদ্যে আজ ০২ মার্চ (রবিবার) সকালে খুলনা’র বিভাগীয় নির্বাচন কার্যালয় চত্বরে ‘জাতীয় ভোটার দিবস’ উপলক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। খুলনার বিভাগীয় কমিশনার মোঃ ফিরোজ সরকার অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় বিভাগীয় কমিশনার বলেন, এবারের ভোটার দিবসের প্রতিপাদ্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। নির্বাচন একটি উৎসবের মত। নতুন ভোটারদের মাঝে এই খুশিটা আমরা লক্ষ্য করে থাকি। প্রধান অতিথি আরও বলেন, আমরা নতুন ভোটারদেরকে আরও উৎসাহ প্রদান করবো। যাদের বয়স আঠারো বছর তারা যেন ভোটার হতে পারে তার জন্য সহায়তা প্রদান করবো। তিনি আরও বলেন, মানুষ বেঁচে থাকে তার কর্মের মধ্য দিয়ে। আমরা যদি সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারি তাহলে দেশ ও জাতি উপকৃত হবে। যারা দ্বায়িত্ব নিয়ে কাজ করতে চাইবে, আমরা সর্বদা তাদের কাজে সহায়তা প্রদান করবো।

আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ফয়সল কাদের এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম, কেএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার কুতুব উদ্দিন, খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মোঃ বেলায়েত হোসেন। অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন খুলনার জেলা নির্বাচন অফিসার মোঃ ফারাজী বেনজীর আহম্মেদ।

অনুষ্ঠানে প্রধান অতিথি নতুন ভোটারদের হাতে জাতীয় পরিচয়পত্র তুলে দেন। এর আগে সকালে দিবসটি উপলক্ষ্যে আঞ্চলিক নির্বাচন কার্যালয় চত্বর হতে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।

Related News :

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

নিবন্ধন-ফিটনেস সার্টিফিকেট ছাড়া সড়কে কোন ই-রিক্সা চলবে না : এলজিআরডি প্রতিমন্ত্রী

নিবন্ধন-ফিটনেস সার্টিফিকেট ছাড়া সড়কে কোন ই-রিক্সা চলবে না : এলজিআরডি প্রতিমন্ত্রী

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

বাংলা কিউআরভিত্তিক ব্যক্তি-থেকে-ব্যক্তি লেনদেন সেবা চালু

বাংলা কিউআরভিত্তিক ব্যক্তি-থেকে-ব্যক্তি লেনদেন সেবা চালু

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পে‌য়ে‌ছে ১ জন

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পে‌য়ে‌ছে ১ জন

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র‍্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র‍্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
×