ঢাকা, ২৭ ফেব্রুয়ারি-২০২৫
ইঞ্জিঃ ওয়াহিদ মুরাদ : আজ ২৭ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ সকালে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, খুলনার জেলা সমাবেশ-২০২৫ এর উদ্বোধনী অনুষ্ঠিত হয়। খুলনা জেলা শিল্পকলা একাডেমি মিলনাতনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ এসজিপি, বিএএম, এনডিইউ, এএফডব্লিউসি, পিএসসি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব মোঃ জুলফিকার আলী হায়দার।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে পুলিশ কমিশনার বলেন, দেশের আইন-শৃঙ্খলা রক্ষায় ও গুরুত্বপূর্ণ কেপিআইসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের নিরাপত্তা প্রদানের জন্য বাংলাদেশ পুলিশের পাশাপাশি আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। আনসার বাহিনীর প্রত্যেক সদস্যকে ব্যক্তিগত এবং প্রফেশনাল ক্ষেত্রে দায়িত্বশীল আচরণ করতে হবে। পরিশেষে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে পেশাগত দায়িত্ব সঠিকভাবে পালনের মধ্য দিয়ে সকল আনাসার সদস্যকে দেশের কল্যাণে কাজ করার আহবান জানান।
এ সময় খুলনা রেঞ্জের অনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপমহাপরিচালক জনাব মোঃ নূরুল হাসান ফরিদী বিএএম-সহ খুলনা বিভাগীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
Related News :

নিবন্ধন-ফিটনেস সার্টিফিকেট ছাড়া সড়কে কোন ই-রিক্সা চলবে না : এলজিআরডি প্রতিমন্ত্রী

বাংলা কিউআরভিত্তিক ব্যক্তি-থেকে-ব্যক্তি লেনদেন সেবা চালু

ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২,২১৮

আন্তর্জাতিক মাতৃভাষা পদক-২০২৭ : আবেদন পাঠানোর সময়সীমা বাড়ল

নিরাপত্তাঝুঁকিতে বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট

অবৈধ মোবাইল ফোনে রাজস্ব ফাঁকি ঠেকাতে চালু হচ্ছে এনইআইআর

প্রতিমা বিসর্জনের মাধ্যমে শেষ হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা

সফটওয়্যার রক্ষণাবেক্ষণের জন্য ৭ দিন বন্ধ থাকবে অনলাইন জন্ম-মৃত্যু নিবন্ধন কার্যক্রম

পল্লী বিদ্যুৎ সমিতির কার্যক্রমে গতি আনতে চেয়ারম্যানের নির্দেশনা বাস্তবায়নের তাগিদ


