ঢাকা, ২৬ ফেব্রুয়ারি-২০২৫
স্টাফ রিপোর্টার : বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি’র কার্যক্রম পরিচালনার জন্য আজ ২৬ ফেব্রুয়ারি (বুধবার) থেকে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হলো চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ইউনিটের।
একুশ সদস্য বিশিষ্ট এই ইউনিটের টিম লিডার হিসেবে দায়িত্ব পালন করবেন ডক্টর অব ভেটেরিনারি মেডিসিন (ডিভিএম)-এর ২৫তম ব্যাচের শিক্ষার্থী মো. তাসফিকুর রহমান। কমিটির মেয়াদ হবে এক বছর।
সিভাসু অডিটোরিয়ামে আজ ২৬ ফেব্রুয়ারি (বুধবার) বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিভাসু ইউনিটের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের পরিচালক (ছাত্রকল্যাণ) প্রফেসর ড. মোহাম্মদ রাশেদুল আলম। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রক্টর প্রফেসর ড. মোহাম্মদ মাহবুবুর রহমান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেরিন বায়োরিসোর্স সাইন্স বিভাগের সহকারী অধ্যাপক নাঈমা ফেরদৌসী হক।
Related News :

বাংলা কিউআরভিত্তিক ব্যক্তি-থেকে-ব্যক্তি লেনদেন সেবা চালু

ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২,২১৮

আন্তর্জাতিক মাতৃভাষা পদক-২০২৭ : আবেদন পাঠানোর সময়সীমা বাড়ল

নিরাপত্তাঝুঁকিতে বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট

অবৈধ মোবাইল ফোনে রাজস্ব ফাঁকি ঠেকাতে চালু হচ্ছে এনইআইআর

প্রতিমা বিসর্জনের মাধ্যমে শেষ হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা

সফটওয়্যার রক্ষণাবেক্ষণের জন্য ৭ দিন বন্ধ থাকবে অনলাইন জন্ম-মৃত্যু নিবন্ধন কার্যক্রম

পল্লী বিদ্যুৎ সমিতির কার্যক্রমে গতি আনতে চেয়ারম্যানের নির্দেশনা বাস্তবায়নের তাগিদ

জনগণের তথ্য পাওয়ার অধিকার নিশ্চিত করাই প্রধান লক্ষ্য : নবনিযুক্ত প্রধান তথ্য কমিশনার


