ঢাকা, ১৫ ফেব্রুয়ারি-২০২৫
সৈয়দ বশির আহম্মেদ, বিশেষ প্রতিবেদক : ঢাকা মহানগর উত্তর বৃহত্তর উত্তরা তথা ঢাকা-১৮ আসনের ৭ টি থানায় বসবাসরত ও কর্মরত পেশাদার সাংবাদিকদের নিয়ে গঠন করা হয়েছে উত্তরা প্রেসক্লাব। অতীতের মতো সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি,অধিকার আদায় ও সুরক্ষা, ক্লাবের অবকাঠামো উন্নয়ন এবং ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় নিয়ে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে মূল ধারার গণমাধ্যম কর্মীদের নিয়ে উত্তরা প্রেসক্লাব গঠন করা হয়।
রাজধানী উত্তরা ১২নং সেক্টর খালপাড়ে রুপায়ন সিটির সামনে উৎসবমুখর পরিবেশে ও জমকালো আয়োজনে আজ ১৫ ফেব্রুয়ারি (শনিবার) অনুষ্ঠিত হয়ে গেল উত্তরা প্রেসক্লাবের ২০২৫-২০২৬ ইং বার্ষিক নির্বাচন। ভোটগ্রহণ শুরু হয় সকাল দশটায়, শেষ হয় বিকাল চার টায়।
এ নির্বাচনে সর্বমোট ভোটার ছিল ১০০ জন, ভোট দিয়েছেন ৮৮ জন, বাকী ১২ জন ভোটার অনুপস্থিত। এই নির্বাচনে নির্বাচনে ৮৮% ভোট কাস্ট হয়েছে।
সভাপতি-আলাউদ্দিন আল আজাদ, সিনিয়র সহ সভাপতি-বদরুল আলম মজুমদার, সহ সভাপতি-এস.এম. সাইফুর নুর শুভ, সাধারণ সম্পাদক-মোঃ আরিফুল ইসলাম, (আরিফ) যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ ইদ্রিছ আলী, সাংগঠনিক সম্পাদক-মোঃ যোবায়ের আহম্মেদ, অর্থ সম্পাদক-মোঃ ইসমাঈল হোসেন শামীম, দপ্তর সম্পাদক-মোঃ রেজাউর রহমান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক-মোঃ সাইফুল ইসলাম একা, মহিলা সম্পাদিকা-মাহমুদা আকতার পুষন, প্রচার সম্পাদক-মোঃ ইব্রাহিম হাসান, আপ্যায়ন সম্পাদক-মোঃ রবিউল আলম রাজু, কার্য নির্বাহী সদস্য-মোঃ কামরুল হাসান মজুমদার।
এই নির্বাচনে ৭ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হয়েছেন। এতে উত্তরা প্রেসক্লাব নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিতি ছিলেন-এ্যাড.মাকসুমুল হাকিম, নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিতি ছিলেন-এ বি এম মনিরুজ্জামান ও সেলিম কবির।
Related News :

‘এডুকেশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ইরাব)’-এর সভাপতি মীর জসিম, যৌথ সম্পাদক সালমান ও নূর

ঠাকুরগাঁওয়ে সাংবাদিকদের নিয়ে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

জাতীয় প্রেস ক্লাবের ঐতিহ্য অক্ষুণ্ন রেখে উন্নয়ন করতে হবে : শেখ রবিউল আলম

জাতীয় প্রেস ক্লাবের দুই দিনব্যাপী শিশু আনন্দমেলা সমাপ্ত

সাংবাদিক পরিচয় দেওয়া জাহাঙ্গীর 'কালবেলা'র কেউ নন

সাতক্ষীরায় সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেক বিতরণ

জাতীয় প্রেসক্লাবের ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকীর প্রাক্কালে শোক-শ্রদ্ধায় প্রয়াত সদস্যদের স্মরণ

নেত্রকোণায় সাংবাদিকদের ‘মাল্টিমিডিয়া, এআই ও ফ্যাক্ট চেকিং’ প্রশিক্ষণ শুরু

উন্নয়ন সাংবাদিকতার প্রসারে একসঙ্গে কাজ করবে পিকেএসএফ ও ইআরএফ


