ঢাকা, ১৪ ফেব্রুয়ারি-২০২৫
স্টাফ রিপোর্টার : চট্টগ্রাম বন্দরের সাইলো সংলগ্ন গমের জেটিতে ভারত থেকে আমদানিকৃত ১১ হাজার মেট্রিক টন সিদ্ধ চালের খালাস শুরু হয়েছে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের আমলে ভারত থেকে আমদানিকৃত চালের এটি চতুর্থ চালান।
১৪ ফেব্রুয়ারি (শুক্রবার) বিকেল ৪টা থেকে চাল খালাসের কাজ শুরু হয় বলে নিশ্চিত করেছেন চট্টগ্রাম অঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক কার্যালয়ের চলাচল ও সংরক্ষণ নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) জ্ঞান প্রিয় বিদূর্শী চাকমা।
তিনি জানান, গতকাল বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে পানামার পতাকাবাহী জাহাজ ‘এইচটি ইউনিট’ চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছে। আজ সকাল ১১টার দিকে সাইলো সংলগ্ন গম খালাসের জেটিতে ভিড়েছে।
এর আগে পানামার পতাকাবাহী জাহাজটি ভারতের ওড়িশা রাজ্যের ধামরা বন্দর থেকে এসব চাল লোড করে রওনা হয়। উন্মুক্ত দরপত্রের চুক্তির আওতায় ভারত থেকে বাকি আরো ৩৯ হাজার টন চাল পরে আসবে।
চট্টগ্রাম অঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক কার্যালয়ের উপ-নিয়ন্ত্রক মোহাম্মদ নাছির উদ্দিন জানান, উন্মুক্ত দরপত্রের মাধ্যমে চাল নিয়ে আসা জাহাজটি আজ সকালে সাইলো সংলগ্ন গম খালাসের জেটিতে ভিড়েছে।
এর আগে জাহাজে রক্ষিত চালের নমুনা সংগ্রহপূর্বক ভৌত পরীক্ষা শেষ হয়েছে। বিকেল চারটার দিকে খালাস শুরু হয়। সবকিছু ঠিকটাক থাকলে খালাস শেষ হতে চার দিনের মত সময় লাগতে পারে বলে তিনি জানান।
এর আগে, উন্মুক্ত দরপত্রের চুক্তির আওতায় ভারত থেকে আমাদানি করা ২৪ হাজার ৬৯০ মেট্রিক টন চাল নিয়ে গেল বছরের ২৫ ডিসেম্বর চট্টগ্রাম বন্দরের আসে জাহাজ ‘এমভি তানাইস ড্রিম’। এটি ছিল অন্তর্বর্তীকালীন সরকারের আমলে ভারত থেকে আমদানি করা প্রথম চালের জাহাজ। এরপর ২৭ হাজার মেট্রিক টন সিদ্ধ চাল নিয়ে ১২ জানুয়ারি পানামার পতাকাবাহী বাল্ক ক্যারিয়ার ‘এমভি এসডিআর ইউনিভার্স’ জাহাজটিতে আসে দ্বিতীয় চালান। সবশেষ গত ২৮ জানুয়ারি ১৪ হাজার মেট্রিক টন চাল নিয়ে ভারত থেকে তৃতীয়বারের মতো আরও একটি জাহাজ চট্টগ্রাম বন্দরে আসে।
Related News :

বাংলাদেশে প্রথম ওমনিচ্যানেল ব্যাংকিং অভিজ্ঞতা নিয়ে এলো ব্র্যাক ব্যাংক

রাষ্ট্রায়ত্ত তিন ব্যাংকের এমডিদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল : আর্থিক খাতে শৃঙ্খলা ফেরানোর পদক্ষেপ

তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা সহায়তা দিবে বাংলাদেশ ব্যাংক : আবেদন করবেন যেভাবে

ডিজিটাল প্রতারণা রোধে সমন্বিত উদ্যোগ প্রয়োজন : ডিএসই চেয়ারম্যান

পোশাক রপ্তানি বাড়াতে চালু হলো বিজিএমইএর ‘জাপান ডেস্ক’

অনলাইন ব্যবসা নিয়ন্ত্রণে ই-কমার্স কর্তৃপক্ষ গঠনের উদ্যোগ

বিনিয়োগ সেবা সহজ করতে ৬৬১.৫ কোটি টাকার ‘বাংলাবিজ’ প্রকল্প সরকারের

রপ্তানি উন্নয়ন ব্যুরো ও ব্রিটিশ হাইকমিশনের গোলটেবিল বৈঠক

জ্বালানি চাহিদা মেটাতে ৩ লাখ মেট্রিক টন ডিজেল কেনার অনুমোদন


