ঢাকা, ১১ ফেব্রুয়ারি, ২০২৫
স্টাফ রিপোর্টার : পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের নির্দেশে বায়ুদূষণকারী অবৈধ ইটভাটার বিরুদ্ধে দেশের ১২ জেলায় ১৫টি মোবাইল কোর্ট পরিচালিত হয়।
লক্ষ্মীপুর, কক্সবাজার, মাগুরা, কুমিল্লা, চট্টগ্রাম, সিরাজগঞ্জ, ফেনী, মেহেরপুর, গাজীপুর, কুড়িগ্রাম, নারায়ণগঞ্জ ও পিরোজপুর জেলায় ২১টি মামলার মাধ্যমে ৪২ লাখ ৭০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
এ ছাড়া ১০টি ইটভাটার কিলন ভেঙে কার্যক্রম বন্ধ করে দেওয়া হয় এবং ৫টি ইটভাটার বিরুদ্ধে কঠোর নির্দেশনা দেওয়া হয়।
শরীয়তপুর ও বরগুনা জেলায় নিষিদ্ধ পলিথিন উৎপাদন, বিক্রয়, সরবরাহ ও বাজারজাতকরণের অপরাধে দুটি মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়। পাঁচটি মামলার মাধ্যমে ১৩ হাজার টাকা জরিমানা আদায় এবং ২০১ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়। দেশের বিভিন্ন দোকান মালিককে এ বিষয়ে সতর্ক করা হয়েছে।
বায়ুদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা ২০২২ অনুসারে, নির্মাণ সামগ্রী দ্বারা বায়ুদূষণের অভিযোগে ঢাকা মহানগরের খিলগাঁও ও পল্টন এলাকায় দুটি মোবাইল কোর্ট পরিচালিত হয়। দুটি মামলার মাধ্যমে ৯ হাজার টাকা জরিমানা আদায় এবং সংশ্লিষ্টদের সতর্ক করা হয়।
ঢাকা জেলার কেরানীগঞ্জ এলাকায় অবৈধভাবে পরিচালিত শাহপরান বিস্কুট কারখানার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালিত হয়। কারখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে এর কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।
Related News :

নিবন্ধন-ফিটনেস সার্টিফিকেট ছাড়া সড়কে কোন ই-রিক্সা চলবে না : এলজিআরডি প্রতিমন্ত্রী

বাংলা কিউআরভিত্তিক ব্যক্তি-থেকে-ব্যক্তি লেনদেন সেবা চালু

ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২,২১৮

আন্তর্জাতিক মাতৃভাষা পদক-২০২৭ : আবেদন পাঠানোর সময়সীমা বাড়ল

নিরাপত্তাঝুঁকিতে বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট

অবৈধ মোবাইল ফোনে রাজস্ব ফাঁকি ঠেকাতে চালু হচ্ছে এনইআইআর

প্রতিমা বিসর্জনের মাধ্যমে শেষ হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা

সফটওয়্যার রক্ষণাবেক্ষণের জন্য ৭ দিন বন্ধ থাকবে অনলাইন জন্ম-মৃত্যু নিবন্ধন কার্যক্রম

পল্লী বিদ্যুৎ সমিতির কার্যক্রমে গতি আনতে চেয়ারম্যানের নির্দেশনা বাস্তবায়নের তাগিদ


