ঢাকা, ০৪ ফেব্রুয়ারি-২০২৫
স্টাফ রিপোর্টার : বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচিতে প্রায় ৫০ লাখ নতুন ভোটার যুক্ত হতে যাচ্ছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।
আজ ০৪ ফেব্রুয়ারি (মঙ্গলবার) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এক সংবাদ সম্মেলন তিনি এ তথ্য জানান।
ইসি সচিব জানান, এবারের ভোটার তালিকা হালনাগাদ করার প্রক্রিয়ায় ৪৯ লাখ ৭০ হাজার ৩৮৮ জন ভোটার যুক্ত হচ্ছেন। ভোটার তালিকা থেকে মৃত ভোটার বাদ পড়েছেন ১৫ লাখ ২৩ হাজার যা শতকরা হিসাবে ১.৭৭ শতাংশ।
তিনি বলেন, এবার ১৬ লাখ নারী ভোটার নিবন্ধন করেছেন। এর আগে যারা বাদ পড়েছেন চলমান হালনাগাদ কর্মসূচিতে তাদেরও যুক্ত করা হবে তালিকায়। নিবন্ধন চলবে ১১ এপ্রিল পর্যন্ত। এছাড়া অনলাইন এবং আঞ্চলিক কার্যালয়ে যোগ্যরা নিবন্ধন করতে পারবেন। কোনো তথ্য সংগ্রহকারী কোনো বাড়িতে না গেলে বিষয়টি খতিয়ে দেখা হবে। মিথ্যা তথ্য দিয়ে ১৭ বছর বয়সী কেউ ভোটার হয়েছে এমন কোনো তথ্য নেই ইসির কাছে। তবে নির্দিষ্ট করে কেউ জানালে কমিশন বিষয়টি দেখবে।
Related News :

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র 10th Land Forces Talks (LFT)-2026 এর সফল সমাপ্তি

প্রথম নারী প্রধান তথ্য কমিশনার হলেন জাবির অধ্যাপক ড. নাহরিন ইসলাম খান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির প্রতীকী দায়িত্বে এইচএসসি পড়ুয়া শীতল

আন্তর্জাতিক কন্যাশিশু দিবস আজ

বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতানের ৩২তম মৃত্যুবার্ষিকী আজ

ঢাকায় ‘ইন্টারন্যাশনাল ট্রেনিং অ্যান্ড এডুকেশন প্রোগ্রাম’ উদ্বোধন

আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস-২০২৬ পালিত

নারীদের কর্মক্ষেত্রে যাওয়ার জন্য আরও ১০০ বাস চালু করা হচ্ছে

চাঁদের বিরল দৃশ্য : ‘হারভেস্ট মুন’ দেখা যাবে আজ দেশের আকাশে


