ঢাকা, ২৫ জানুয়ারি-২০২৫
স্টাফ রিপোর্টার : বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দার কারণে সৃষ্ট চ্যালেঞ্জের মধ্যেও বাংলাদেশের তৈরি পোশাক শিল্প টেকসই প্রবৃদ্ধির প্রতিশ্রুতিতে অটল থাকায় বাংলাদেশে দুটি নতুন কারখানা ‘লিড’ (লিডারশিপ ইন এনার্জি অ্যান্ড এনভারমেন্টাল ডিজাইন) সনদ পেয়েছে।
কারখানা দুটি হল: টিএম জিন্স লিমিটেড এবং আজমেরি কম্পোজিট নিট লিমিটেড। এর ফলে বাংলাদেশে লিড প্রত্যয়িত কারখানার মোট সংখ্যা ২৩৫টিতে দাঁড়িয়েছে। যার মধ্যে ৯৪টি প্লাটিনাম এবং ১২৭টি গোল্ড।
বিজিএমইএ’র প্রাক্তন পরিচালক এবং ডেনিম এক্সপার্ট লিমিটেডের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মহিউদ্দিন রুবেল বলেন, লিড সনদের ধারাবাহিক বৃদ্ধি টেকসই এবং দায়িত্বশীল উৎপাদনের প্রতি সক্রিয় দৃষ্টিভঙ্গির প্রতিফলন।
তিনি আরও বলেন, ‘নিরন্তর সহযোগিতা এবং অটল নিষ্ঠার মাধ্যমে, আমরা নিশ্চিত যে বাংলাদেশ আরএমজি সেক্টর আরও বড় মাইলফলক অর্জন করবে, টেকসই এবং নীতিগত উৎপাদনে বিশ্বব্যাপী নেতা হিসেবে তার খ্যাতি আরও দৃঢ় করবে।’
Related News :

বাংলাদেশে প্রথম ওমনিচ্যানেল ব্যাংকিং অভিজ্ঞতা নিয়ে এলো ব্র্যাক ব্যাংক

রাষ্ট্রায়ত্ত তিন ব্যাংকের এমডিদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল : আর্থিক খাতে শৃঙ্খলা ফেরানোর পদক্ষেপ

তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা সহায়তা দিবে বাংলাদেশ ব্যাংক : আবেদন করবেন যেভাবে

ডিজিটাল প্রতারণা রোধে সমন্বিত উদ্যোগ প্রয়োজন : ডিএসই চেয়ারম্যান

পোশাক রপ্তানি বাড়াতে চালু হলো বিজিএমইএর ‘জাপান ডেস্ক’

অনলাইন ব্যবসা নিয়ন্ত্রণে ই-কমার্স কর্তৃপক্ষ গঠনের উদ্যোগ

বিনিয়োগ সেবা সহজ করতে ৬৬১.৫ কোটি টাকার ‘বাংলাবিজ’ প্রকল্প সরকারের

রপ্তানি উন্নয়ন ব্যুরো ও ব্রিটিশ হাইকমিশনের গোলটেবিল বৈঠক

জ্বালানি চাহিদা মেটাতে ৩ লাখ মেট্রিক টন ডিজেল কেনার অনুমোদন


