সাবেক মন্ত্রী কামরুল ইসলাম চার দিনের রিমান্ডে

ঢাকা, ০১ জানুয়ারি-২০২৫

স্টাফ রিপোর্টার : কামরাঙ্গীরচর থানার পৃথক দুই চাঁদাবাজির মামলায় সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলামের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আজ ০১ জানুয়ারি ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেলাল হোসেনের আদালত শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে এদিন সকালে কারাগারে থেকে কামরুল ইসলামকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর কামরাঙ্গীরচর থানার পৃথক দুই চাঁদাবাজি মামলায় ১০ দিন করে ২০ দিনের রিমান্ড আবেদন করেন দুই মামলার তদন্ত কর্মকর্তা। এ সময় আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিলসহ জামিনের আবেদন করেন। রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক রিমান্ডের জোর দাবি জানান। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে দুই মামলায় ২ দিন করে ৪ দিনের রিমান্ডের আদেশ দেন।

এর আগে গত ১৮ নভেম্বর রাতে রাজধানীর উত্তরা-১২ নম্বর সেক্টর থেকে কামরুল ইসলামকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। পরে তাকে একাধিক মামলায় রিমান্ডে নেয়া হয়। এছাড়া একাধিক মামলায় গ্রেফতার দেখানো হয় কামরুলকে।

চাঁদাবাজির দুই মামলার মধ্যে গত ৪ সেপ্টেম্বর সগীর আহমেদ সুজন নামে এক ব্যক্তি কামরুল ইসলামসহ ১৪ জনকে আসামি করে আদালতে একটি মামলা দায়ের করেন। মামলার এজাহারে বলা হয়, আসামিরা বাদীর কাছে ১ কোটি টাকা চাঁদা দাবি করেন। অন্যথায় তার ঘরবাড়ি ভাঙচুর করা হবে বলে হুমকি দেন। ভয়ে বাদী ২০ লাখ টাকা দেন। তবুও বাকি টাকা না পেয়ে ২০২৩ সালের ২৪ সেপ্টেম্বর সকালে বাদীর ঘরবাড়ি ভাঙচুর করে মালামাল লুট করে নিয়ে যায় আসামিরা।

এছাড়া গত ৭ সেপ্টেম্বর আলী আহম্মদ নামে ক্যাবল নেটওয়ার্ক ব্যবসায়ী বাদী হয়ে কামরুল ইসলামসহ ১১ জনের বিরুদ্ধে আরেক মামলা দায়ের করেন। মামলায় অভিযোগ করা হয়, বাদী ক্যাবল নেটওয়ার্কের ব্যবসা করেন। ২০২০ সালের ২ জুন আসামিরা বাদীর কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা দিতে না চাইলে আসামিরা তাকে বুকে পিস্তল ধরে মারধর করেন।

Related News :

তাহসিফ হত্যা মামলায় জেরিকা তাসনিস দিশা চার দিনের রিমান্ডে

তাহসিফ হত্যা মামলায় জেরিকা তাসনিস দিশা চার দিনের রিমান্ডে

পুলিশ হেফাজতে রায়হানের মৃত্যু : বরখাস্ত এসআই আকবরের মৃত্যুদণ্ড

পুলিশ হেফাজতে রায়হানের মৃত্যু : বরখাস্ত এসআই আকবরের মৃত্যুদণ্ড

টঙ্গীতে শিশু যৌন নিপীড়নের মামলায় মাদরাসা শিক্ষককে কারাগারে পাঠানোর নির্দেশ

টঙ্গীতে শিশু যৌন নিপীড়নের মামলায় মাদরাসা শিক্ষককে কারাগারে পাঠানোর নির্দেশ

অটোরিকশাচালক হত্যা মামলার রিমান্ড শেষে কারাগারে সাবেক মন্ত্রী দীপু মনি

অটোরিকশাচালক হত্যা মামলার রিমান্ড শেষে কারাগারে সাবেক মন্ত্রী দীপু মনি

ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ কুমার আগরওয়ালা এক দিনের রিমান্ডে

ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ কুমার আগরওয়ালা এক দিনের রিমান্ডে

গাজীপুরে আট বছর বয়সী শিশুকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন কারাদণ্ড

গাজীপুরে আট বছর বয়সী শিশুকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন কারাদণ্ড

দুর্নীতির মামলায় পিএসসির সাবেক গাড়িচালকের ছেলে সিয়ামের ৪ বছরের কারাদণ্ড

দুর্নীতির মামলায় পিএসসির সাবেক গাড়িচালকের ছেলে সিয়ামের ৪ বছরের কারাদণ্ড

আইভীর ‘জয় বাংলা’ স্লোগান : সন্ত্রাসবিরোধী আইনে আইনজীবীসহ গ্রেপ্তার ৩ জন

আইভীর ‘জয় বাংলা’ স্লোগান : সন্ত্রাসবিরোধী আইনে আইনজীবীসহ গ্রেপ্তার ৩ জন

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কুপিয়ে হত্যা : ১২ আসামির যাবজ্জীবন কারাদণ্ড

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কুপিয়ে হত্যা : ১২ আসামির যাবজ্জীবন কারাদণ্ড

মুহাম্মদ ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

মুহাম্মদ ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
×