ঢাকা, ০৪ আগস্ট-২০২৬
সৈয়দ বশির আহম্মেদ, (পিরোজপুর প্রতিনিধি) : খানাকুনিয়ারী পি.ই.আর.সি ফাজিল মাদ্রাসার চতুর্থ শ্রেণীর কর্মচারী ও পশ্চিম কদমতলা স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুল হকের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ, জালিয়াতি ও নিয়োগ বাণিজ্য সহ নানা অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবারের লোকজন। আজ ০৪ আগস্ট (মঙ্গলবার) দুপুরে পিরোজপুর প্রেসক্লাব মিলনায়তনে এ সংবাদ সম্মেলন করেন খানাকুনিয়ারই এলাকার ভুক্তভোগী পরিবার।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ভুক্তভোগী মো. মানিক শেখ বলেন আব্দুল হক খানাকুনিয়ারী পি.ই.আর.সি ফাজিল মাদ্রাসার চতুর্থ শ্রেণীর কর্মচারী ও পশ্চিম কদমতলা স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার নিয়মিত কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব আছেন। তিনি নিজের পথ পদবী গোপন করে ও ক্ষমতা প্রদর্শন করে বছরের পর বছর ধরে না না চালিয়েতি ও জঘন্য অন্যায়ের রাজত্ব কায়েম করেছেন। তিনি গত পাঁচ বছরে এলাকার সাধারণ নিরীহ মানুষ ও বেকার যুবক-যুবতীদের চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে কমপক্ষে ১০ জনের কাছ থেকে প্রায় ১৪ লাখ টাকা আত্মসাৎ করেছেন। তার অন্যায়ের বিষয়ে প্রতিবাদ করলে তিনি মিথ্যে মামলা দিয়ে হয়রানি করেন। এছাড়াও পশ্চিম কদমতলা স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসায় বাস্তবে তেমন নিয়মিত ক্লাস হয় না আবাসিক কোনো শিক্ষার্থীও নেই। অথচ আব্দুল হক বিভিন্ন সরকারি দপ্তরে ভুয়া ও বানোয়াট কমপক্ষে ১৭০ জন শিক্ষার্থীর তালিকা জমা দিয়ে দীর্ঘদিন ধরে সরকারি নানাবিধ বরাদ্দ ও অসুবিধা গ্রহন করে আসছে।
ভুক্তভোগী মনিরা জেসমিন বলেন, চাকরির মিথ্যা আশ্বাস দিয়ে প্রতারক আব্দুল হক তার থেকে নগদ দুই লাখ টাকা নিয়ে আত্মসাৎ করেছেন। এখন আর তিনি যোগাযোগ করেন না। ভুক্তভোগী আতিকুর রহমান বলেন, পশ্চিম কদমতলা স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার প্রধান শিক্ষক পদে নিয়োগ দেওয়ার প্রবণ দেখিয়ে তিন লাখ টাকা হাতিয়ে নিয়েছেন আব্দুল হক। বারবার চাইলেও তিনি টাকা ফেরত দেননি। এ বিষয়ে অভিযুক্ত আব্দুল হক জানান এ বিষয়ে তার বিরুদ্ধে আনা সকল অভিযোগ তিনি অস্বীকার করেন। একটি চক্রতার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বলে তিনি দাবি করেন।
সংবাদ সম্মেলনে পশ্চিম কদমতলা এলাকার মো. মানিক শেখ, আব্দুর রাজ্জাক, মো. আতিকুর রহমান, মনিরা জেসমিন সহ ভুক্তভোগী পরিবারের লোকজন উপস্থিত ছিলেন।
Related News :

পিরোজপুরে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ৩৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

পিরোজপুরে হিউম্যান রাইটস ডিফেন্ডার্স নেটওয়ার্কের মাসিক সভা অনুষ্ঠিত

বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাঁধা দেওয়ার প্রতিবাদে পিরোজপুরে মানববন্ধন

পিরোজপুরে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ

বরিশাল মেট্রোপলিটন পুলিশের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

পুলিশের নিশ্ছিদ্র নিরাপত্তায় সাঈদীর মামলার বাদী মানিক পশারীর লাশ দাফন

তরুণ সাংবাদিক ঐক্য পরিষদের সভাপতি ওমর ফারুক, সম্পাদক আল-আমিন গাজী

পিরোজপুরের ট্রলার দুর্ঘটনায় শিশু নিহত, ১৮ ঘন্টা পরেও খোঁজ মেলেনি মায়ের

পিরোজপুর পৌরসভার ডিসি পাড়া এলাকায় পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান


