ঢাকা, ২৮ জুলাই-২০২৬
জেলা প্রতিবেদক : প্রতিবন্ধী ব্যক্তিদের অর্থনৈতিক স্বাবলম্বি ও উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে ভোলায় দুধ ও দুগ্ধজাত পণ্য উৎপাদন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। ২৮ জুলাই (মঙ্গলবার) সকাল ১০ টায় বেসরকারি উন্নয়ন সংস্থা প্রতিবন্ধী কমিউনিটি সেন্টার (পিসিসি) এর পৌর বাপ্তা এলাকায় নিজস্ব কার্যালয়ে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রতিবন্ধী ব্যক্তিদের দক্ষতা উন্নয়ন এবং আয়বর্ধক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে এ ধরনের উদ্যোগ কার্যকর ভূমিকা রাখবে। দুধ ও দুগ্ধজাত পণ্য উৎপাদনের মাধ্যমে তাদের আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। একই সঙ্গে তারা সমাজ ও অর্থনীতিতে আরও আত্মবিশ্বাসের সঙ্গে অংশগ্রহণ করতে পারবেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিসিকের উপপরিচালক মো. হাফিজুর রহমান, ভোলা সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শাহিন মাহমুদ, উপজেলা সমাজকল্যাণ কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম, স্থানীয় বাপ্তা ইউপি চেয়ারম্যান ইয়ানুর রহমান, ভোলা প্রেস ক্লাবের সভাপতি অ্যাড.নজরুল হক অনু, পিসিসির নির্বাহী পরিচালক সিলভেস্টার গোমেজ, গ্রীন ডেইরির ব্যবস্থাপনা পরিচালক তাহসিন মাহমুদ এবং পিসিসির প্রকল্প ব্যবস্থাপক স্নিগ্ধা মৌ ঘোষ।
Related News :

পিরোজপুরে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ৩৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

পিরোজপুরে হিউম্যান রাইটস ডিফেন্ডার্স নেটওয়ার্কের মাসিক সভা অনুষ্ঠিত

বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাঁধা দেওয়ার প্রতিবাদে পিরোজপুরে মানববন্ধন

পিরোজপুরে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ

বরিশাল মেট্রোপলিটন পুলিশের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

পুলিশের নিশ্ছিদ্র নিরাপত্তায় সাঈদীর মামলার বাদী মানিক পশারীর লাশ দাফন

তরুণ সাংবাদিক ঐক্য পরিষদের সভাপতি ওমর ফারুক, সম্পাদক আল-আমিন গাজী

পিরোজপুরের ট্রলার দুর্ঘটনায় শিশু নিহত, ১৮ ঘন্টা পরেও খোঁজ মেলেনি মায়ের

পিরোজপুর পৌরসভার ডিসি পাড়া এলাকায় পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান


