ঢাকা, ২৭ ডিসেম্বর-২০২৪
ডেস্ক নিউজ : ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং ২৬ ডিসেম্বর (বৃহস্পতিবার) রাতে মারা গিয়েছেন। তার বয়স হয়েছিল ৯২ বছর।
দিল্লি থেকে পিটিআই জানায়, দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস সিংয়ের মৃত্যুর খবর ঘোষণা করে। রাত ৮টা ৩০ মিনিটের দিকে তাকে গুরুতর অসুস্থ অবস্থায় এই হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়। গত কয়েক মাস ধরে তার স্বাস্থ্য খারাপ ছিল।
খবরে বলা হয়, মনমোহন সিংকে রাত ৮টা ৬ মিনিটে এআইআইএমএস হাসপাতালের ইমার্জেন্সিতে আনা হয়। সমস্ত প্রচেষ্টা সত্ত্বেও তাকে বাঁচানো যায়নি। ৯টা ৫১ মিনিটে তাকে মৃত ঘোষণা করা হয়।
মনমোহন সিং ২০০৪ থেকে ২০১৪ সাল পর্যন্ত দুই মেয়াদে কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ সরকারের প্রধানমন্ত্রী ছিলেন।
তিনি স্ত্রী গুরচরণ সিং ও তিন কন্যা রেখে গেছেন।
Related News :

দিঘলিয়া প্রেসক্লাবের যুগ্ম-সম্পাদক আসাদুজ্জামান এর মায়ের মৃত্যুতে শোক বিবৃতি

শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে চিরনিদ্রায় তৌফিক ইমরোজ খালিদী

বিডিনিউজ টোয়েন্টিফোরের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

বীর মুক্তিযোদ্ধা সরদার শহীদুল্লাহ'র মৃত্যুতে পরিবারের শোক

দিঘলিয়া প্রেসক্লাব সদস্য অধ্যাপক লোকমান হোসেনের পিতার মৃত্যুতে প্রেসক্লাবের গভীর শোক

সাবেক ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জমির উদ্দিন সরকার আর নেই

দেশবরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই

প্রবীণ রাজনীতিবিদ তোফায়েল আহমেদ আর নেই

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা শামসুদ্দিন আহমেদের ইন্তেকাল


