নেছারাবাদে একরাতে তিন বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি : স্বর্ণালঙ্কার-নগদ লুট, আতঙ্কে গ্রামবাসী

ঢাকা, ০৯ জুলাই-২০২৬

জেলা প্রতিনিধি : পিরোজপুরের নেছারাবাদ উপজেলার অলংকারকাঠি গ্রামে এক রাতে পরপর তিনটি বাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ১টা ২০ মিনিট থেকে ভোর ৪টা পর্যন্ত ধারাবাহিকভাবে এ ডাকাতির ঘটনা ঘটে।

স্থানীয় ও ভুক্তভোগীদের দাবি, নগদ অর্থসহ প্রায় ২০ লাখ টাকা মূল্যের স্বর্ণালঙ্কার ও মূল্যবান মালামাল লুট করে নিয়ে গেছে ডাকাতরা। ঘটনার খবর পেয়ে নেছারাবাদ-কাউখালী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল এসপি) এবং নেছারাবাদ থানার অফিসার ইনচার্জ (ওসি) ঘটনাস্থল পরিদর্শন করেন। ডাকাতির শিকার হওয়া পরিবারগুলো হলো জগন্নাথকাঠি বন্দরের সাবেক সভাপতি মো. আব্দুস সালাম, কাঞ্চন কাজীর ছোট ছেলে মোহাম্মদ তপু কাজী এবং মেজো ছেলে মোহাম্মদ লিটু কাজীর পরিবার।

ভুক্তভোগী তপু কাজীর ভাষ্য অনুযায়ী, রাত আনুমানিক ১টা ২০ মিনিটে সংঘবদ্ধ ডাকাতদল তার বাড়ির পেছনের দরজা ভেঙে ঘরে প্রবেশ করে। এ সময় তারা পরিবারের সদস্যদের জিম্মি করে ফেলে। তিনি বলেন, ডাকাতদের হাতে রামদা, শাবল, বড় রেঞ্চ ও কাঁচিসহ বিভিন্ন সরঞ্জাম ছিল। প্রায় দুইটা পর্যন্ত বাড়ির ভেতরে অবস্থান করে তারা স্বর্ণালঙ্কার ও নগদ অর্থসহ আনুমানিক ১০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এরপর রাত আনুমানিক আড়াইটার দিকে ডাকাতরা লিটু কাজীর টিনশেড ভবনের সামনের লোহার দরজা ভেঙে ঘরে ঢুকে পড়ে। ভুক্তভোগী পরিবারের সদস্যদের দাবি, ডাকাতরা চার আনা ওজনের একটি স্বর্ণের আংটি, দুটি রুপার চেইন, দুটি নূপুর এবং নগদ ১২ হাজার টাকা লুট করে। রাত তিনটার দিকে তারা ওই বাড়ি ত্যাগ করে।

একই রাতে রাত আনুমানিক ৩টার দিকে ডাকাতদল জগন্নাথকাঠি বন্দর এলাকার সাবেক সভাপতি আব্দুস সালামের বাড়ির সামনের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। সে সময় বাড়িতে তার স্ত্রী ও দুই মেয়ে অবস্থান করছিলেন। আব্দুস সালামের অভিযোগ, ডাকাতরা তাদের ঘুম থেকে তুলে একটি কক্ষে আটকে রাখে এবং নগদ এক লাখ টাকা ও সাড়ে তিন ভরি স্বর্ণালঙ্কার লুট করে ভোর রাতে এলাকা ছেড়ে চলে যায়। এ ঘটনার পর অলংকারকাঠি গ্রামসহ আশপাশের এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। স্থানীয় বাসিন্দারা জানান, একই রাতে পরপর তিনটি বাড়িতে ডাকাতির ঘটনায় তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। তারা দ্রুত ডাকাতদের শনাক্ত ও গ্রেপ্তার এবং এলাকায় পুলিশি টহল জোরদারের দাবি জানান।

নেছারাবাদ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মেহেদী হাসান বলেন, ‘খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ভোর রাতে সার্কেল এসপি মহোদয়কে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে যাই। ডাকাতদের শনাক্ত ও গ্রেপ্তারে সর্বোচ্চ চেষ্টা চলছে। ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করা হয়েছে। ভুক্তভোগীরা লিখিত অভিযোগ বা মামলা করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

Related News :

পিরোজপুরে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ৩৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

পিরোজপুরে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ৩৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

পিরোজপুরে হিউম্যান রাইটস ডিফেন্ডার্স নেটওয়ার্কের মাসিক সভা অনুষ্ঠিত

পিরোজপুরে হিউম্যান রাইটস ডিফেন্ডার্স নেটওয়ার্কের মাসিক সভা অনুষ্ঠিত

বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাঁধা দেওয়ার প্রতিবাদে পিরোজপুরে মানববন্ধন

বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাঁধা দেওয়ার প্রতিবাদে পিরোজপুরে মানববন্ধন

পিরোজপুরে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ

পিরোজপুরে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ

বরিশাল মেট্রোপলিটন পুলিশের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বরিশাল মেট্রোপলিটন পুলিশের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

পুলিশের নিশ্ছিদ্র নিরাপত্তায় সাঈদীর মামলার বাদী মানিক পশারীর লাশ দাফন

পুলিশের নিশ্ছিদ্র নিরাপত্তায় সাঈদীর মামলার বাদী মানিক পশারীর লাশ দাফন

তরুণ সাংবাদিক ঐক্য পরিষদের সভাপতি ওমর ফারুক, সম্পাদক আল-আমিন গাজী

তরুণ সাংবাদিক ঐক্য পরিষদের সভাপতি ওমর ফারুক, সম্পাদক আল-আমিন গাজী

পিরোজপুরের ট্রলার দুর্ঘটনায় শিশু নিহত, ১৮ ঘন্টা পরেও খোঁজ মেলেনি মায়ের

পিরোজপুরের ট্রলার দুর্ঘটনায় শিশু নিহত, ১৮ ঘন্টা পরেও খোঁজ মেলেনি মায়ের

পিরোজপুর পৌরসভার ডিসি পাড়া এলাকায় পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান

পিরোজপুর পৌরসভার ডিসি পাড়া এলাকায় পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান

বিশেষ ডিভাইসের সাহায্যে রোগ নির্ণয়ের দাবি করা ভুয়া চিকিৎসকের ৫০ হাজার টাকা জরিমানা

বিশেষ ডিভাইসের সাহায্যে রোগ নির্ণয়ের দাবি করা ভুয়া চিকিৎসকের ৫০ হাজার টাকা জরিমানা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
×