ঢাকা, ০৮ জুলাই-২০২৬
এনামুল হক রাশেদী (চট্টগ্রাম প্রতিনিধি) : মাত্র ২৪ ঘণ্টায় পতেঙ্গায় রেকর্ড হয়েছে ৩৩০ দশমিক ৮ মিলিমিটার বৃষ্টিপাত। পাহাড়ি ঢল ও কর্ণফুলী নদীর জোয়ারের কারণে নগরীর নিচু এলাকাগুলো পানিতে তলিয়ে গিয়ে জনজীবনে নেমে এসেছে স্থবিরতা। টানা অতি ভারী বৃষ্টিতে মঙ্গলবার সকাল থেকেই চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় সৃষ্টি হয়েছে ভয়াবহ জলাবদ্ধতা।
আগ্রাবাদ, চকবাজার, বাকলিয়া, চান্দগাঁও, বহদ্দার হাট, মুরাদপুর, কাতালগঞ্জ, হালিশহর, পতেঙ্গা, ইপিজেড, কাঠগড়, আকমল আলী রোড, কাজিরহাট ও সুন্নিয়া মাদ্রাসা রোডসহ বিভিন্ন এলাকায় হাঁটু থেকে কোথাও কোথাও কোমরসমান পানি জমে যায়। সড়ক তলিয়ে যাওয়ায় যান চলাচল ব্যাহত হয়, সৃষ্টি হয় দীর্ঘ যানজট। অফিস-আদালতে উপস্থিতিও ছিল তুলনামূলক কম।
জলাবদ্ধতার কারণে অনেক বাসাবাড়ি ও দোকানপাটে পানি ঢুকে পড়ে। ক্ষতিগ্রস্ত হয়েছে আসবাবপত্র, বৈদ্যুতিক যন্ত্রপাতি ও ব্যবসায়িক মালামাল। অনেককে জুতা হাতে নিয়ে পানির মধ্য দিয়ে হেঁটে কর্মস্থলে যেতে দেখা যায়। গণপরিবহনের সংকটেও ভোগান্তি বেড়েছে কয়েকগুণ। প্রতিবছর বর্ষা এলেই একই দুর্ভোগ। সকালে অফিসে বের হয়ে ঘণ্টার পর ঘণ্টা রাস্তায় আটকে থাকতে হয়েছে। দোকানে পানি ঢুকে মালামাল নষ্ট হয়েছে। বৃষ্টি হলেই ব্যবসায় লোকসান গুনতে হয়।
পতেঙ্গা আবহাওয়া অফিস জানিয়েছে, সোমবার সকাল ৯টা থেকে মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৩৩০ দশমিক ৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা চলতি মৌসুমের অন্যতম সর্বোচ্চ। সক্রিয় মৌসুমি বায়ুর কারণে আগামী কয়েক দিনও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এতে জলাবদ্ধতা আরও বাড়ার পাশাপাশি পাহাড়ি এলাকায় ভূমিধসের ঝুঁকিও রয়েছে।
চট্টগ্রাম সিটি করপোরেশন জানিয়েছে, খাল-নালা ও ড্রেনেজ ব্যবস্থায় পানি নিষ্কাশনের কাজ চলমান রয়েছে। তবে অতিবৃষ্টি, পাহাড়ি ঢল এবং কর্ণফুলী নদীর জোয়ারের কারণে পানি নামতে বিলম্ব হচ্ছে। এ অবস্থায় জরুরি প্রয়োজন ছাড়া অপ্রয়োজনীয় বাইরে না যাওয়ার পরামর্শ দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
বিপুল অর্থ ব্যয়ে জলাবদ্ধতা নিরসনের একাধিক প্রকল্প চলমান থাকলেও ভারী বৃষ্টি হলেই পুরোনো দুর্ভোগে পড়ছেন নগরবাসী। আবহাওয়ার পূর্বাভাস বলছে, আগামী কয়েক দিনও বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। ফলে চট্টগ্রামবাসীর দুর্ভোগ আরও দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা রয়েছে।
Related News :

যৌথ প্রশিক্ষণ মহড়া ‘কারাত-২০২৬’ উপলক্ষ্যে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী জাহাজ চট্টগ্রাম বন্দরে আগমন

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের সহযোগী সানি নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার

সিআরএ’র দ্বিবার্ষিক নির্বাচনে সোহাগ আরেফিন সভাপতি, আব্দুল কাদের রাজু সাধারণ সম্পাদক নির্বাচিত

সেনাবাহিনী প্রধান কর্তৃক পার্বত্য চট্টগ্রামে সেনা ক্যাম্প পরিদর্শন

চট্টগ্রামে কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৯৯০ জন

চট্টগ্রামে ফোন করে ডেকে নিয়ে বাইক ছিনতাই, গ্রেপ্তার ২

কুমিল্লার ১৭ নং ওয়ার্ডের একটি বেকারিতে ভয়াবহ আগুন, ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে নিয়ন্ত্রণে

সাজেকে সেনাবাহিনী ও পুলিশের সহায়তায় তিন হাজার পর্যটক উদ্ধার

ফেনী নদীতে অভিযানে এক লক্ষ চিংড়ি পোনা জব্দ


