রাজবাড়ীতে জাতীয় মহিলা সংস্থার উঠান বৈঠক অনুষ্ঠিত

ঢাকা, ৩০ জুন-২০২৬

স্টাফ রিপোর্টার : জাতীয় মহিলা সংস্থার এক উঠান বৈঠক জেলা সদরে অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে রাজবাড়ী সদর উপজেলার নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সম্মেলন কক্ষে ‘নারীর প্রজনন, মানসিক স্বাস্থ্য সবল ও কর্মক্ষম রাখতে সহায়তা বৃদ্ধি’ বিষয়ে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

নির্বাহী কর্মকর্তা নিরুপমা রায়ের সভাপতিত্বে জেলা প্রশাসক ও জাতীয় মহিলা সংস্থা রাজবাড়ীর চেয়ারম্যান আফরোজা পারভীন বলেন, আমাদের সাংসারিক জীবনে কাজের ব্যস্ততার কারণে আমরা আমাদের প্রজনন স্বাস্থ্য, বয়ঃসন্ধিকালীন সচেতনতা, শারীরিক ও মানসিক সুস্থতার কথা ভুলে যাই। সুষম খাদ্যের অভাবে আমাদের মায়েরা নানা শারীরিক জটিলতায় ভোগেন। সুষম খাদ্য বলতে শাক, সবজি, মাছ ও মাংসের সঠিক পরিমাণ বোঝায়। মাছ, মাংস, ডিম ও দুধ খেলে প্রোটিনের ঘাটতি দূর হবে। তবে ভিটামিনের চাহিদা পূরণ করতে শাক সবজির বিকল্প নেই।

তিনি বলেন, আমাদের শরীরে প্রোটিনের পাশাপাশি ভিটামিনের অনেক চাহিদা রয়েছে। আমরা অনেকেই জানি না ফার্স্ট ফুড আমাদের শরীরে হরমোনালসহ বন্ধ্যাত্ব সমস্যার সৃষ্টি করতে পারে। তাই ফাস্ট ফুড থেকে দূরে থাকতে হবে। তিনি প্রত্যেক মাকে সন্তানের মাদক আসক্তির ব্যাপারে বিশেষ নজর রাখার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, আপনার অজান্তে কোনো সদস্য মাদক নিচ্ছে কিনা তাও আপনাকে লক্ষ্য রাখতে হবে। মাদক ও তামাক প্রজনন ক্ষমতা নষ্ট করে দেয়।

রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নিরুপমা রায় বলেন, একজন নারীকে জীবনে তিনটি ধাপ পার হতে হয়। কৈশোর, যৌবন ও বার্ধক্য। আমাদের সন্তান আমাদের সম্পদ। তাদের সমস্যা আমাদের শুনতে হবে। মেয়ে বড় হলে অনেক সময় তাদের স্বাস্থ্য সমস্যা বলতে চায়না। তার সমস্যা শুনে তাকে সমাধানের পথ দেখাতে হবে। উঠান বৈঠকে সদর উপজেলার ৩০ জন নারী সদস্য অংশগ্রহণ করেন।

Related News :

মহিলা আসনের উপনির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত এলিজা জামান

মহিলা আসনের উপনির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত এলিজা জামান

মিরপুরে আজও সড়কে পোশাক শ্রমিক : প্রতিহতের চেষ্টা পুলিশের

মিরপুরে আজও সড়কে পোশাক শ্রমিক : প্রতিহতের চেষ্টা পুলিশের

রাজধানীতে ফ্র্যাঞ্চাইজ পদ্ধতিতে বাস পরিচালনা কার্যক্রমের উদ্বোধন

রাজধানীতে ফ্র্যাঞ্চাইজ পদ্ধতিতে বাস পরিচালনা কার্যক্রমের উদ্বোধন

পিএসসির নতুন সদস্য হিসেবে শপথ নিলেন জাবি অধ্যাপক ড. শামীমা সুলতানা

পিএসসির নতুন সদস্য হিসেবে শপথ নিলেন জাবি অধ্যাপক ড. শামীমা সুলতানা

রাজধানীর মিরপুরে পোশাকশ্রমিক ও পুলিশের সংঘর্ষ, পুলিশের গাড়িতে আগুন

রাজধানীর মিরপুরে পোশাকশ্রমিক ও পুলিশের সংঘর্ষ, পুলিশের গাড়িতে আগুন

তাহসিফের রহস্যজনক মৃত্যু : ‘জুনিয়র বন্ধু’ দীপকে নৌ পুলিশের কাছে হস্তান্তর

তাহসিফের রহস্যজনক মৃত্যু : ‘জুনিয়র বন্ধু’ দীপকে নৌ পুলিশের কাছে হস্তান্তর

তাহসিফ সৌরির ‘জুনিয়র বন্ধু’ দীপকে হেফাজতে নিয়েছে পিআইবি

তাহসিফ সৌরির ‘জুনিয়র বন্ধু’ দীপকে হেফাজতে নিয়েছে পিআইবি

রাজধানীর কামরাঙ্গীরচরে হানি ট্র্যাপ চক্রের দুই সদস্য গ্রেপ্তার

রাজধানীর কামরাঙ্গীরচরে হানি ট্র্যাপ চক্রের দুই সদস্য গ্রেপ্তার

রাজধানীতে চীনে পাচারের উদ্দেশ্যে আটকে রাখা ১২ পাহাড়ি নারী উদ্ধার

রাজধানীতে চীনে পাচারের উদ্দেশ্যে আটকে রাখা ১২ পাহাড়ি নারী উদ্ধার

মিরপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদ, ফুটপাত দখলমুক্ত করতে ডিএনসিসির অভিযান

মিরপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদ, ফুটপাত দখলমুক্ত করতে ডিএনসিসির অভিযান

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
×