ঢাকা, ৩১ মে-২০২৬
স্টাফ রিপোর্টার : রাজধানীর মগবাজারে অবস্থিত আদ-দ্বীন মেডিকেল কলেজ ও হাসপাতালে মোবাইল কোর্ট পরিচালনা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে আদ-দ্বীন মেডিকেল কলেজ ও হাসপাতালকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে। ৩১ মে (রবিবার) বিকেলে ডিএসসিসি’র নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আমিনুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে আদ-দ্বীন মেডিকেল কলেজ ও হাসপাতালের ক্যান্টিনে সংরক্ষিত খাদ্যসামগ্রী এবং হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ও রান্নাঘর পরিদর্শন করা হয়। এ সময় ক্যান্টিনের ফ্রিজে লেবেলবিহীন ও জমাটবদ্ধ বাসি মিষ্টি সংরক্ষণ, রান্নাঘরের অস্বাস্থ্যকর পরিবেশ, বিভিন্ন ওয়ার্ডে পর্যাপ্ত আলো-বাতাসের অভাব এবং হাসপাতালের রেফ্রিজারেটরে তাপমাত্রা পরিমাপক যন্ত্র না থাকার মতো একাধিক অনিয়ম ধরা পড়ে। এসব অপরাধের জন্য ভোক্তা-অধিকার সংরক্ষণ আইনে ১ লাখ টাকা এবং নিরাপদ খাদ্য আইনে ২ লাখ টাকা জরিমানা করা হয়। মোট ৩ লাখ টাকার জরিমানা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে। জরিমানার পাশাপাশি হাসপাতাল কর্তৃপক্ষকে সামগ্রিক পরিবেশ উন্নয়ন, রোগীদের জন্য পর্যাপ্ত আলো-বাতাস নিশ্চিতকরণ, রেফ্রিজারেটরে তাপমাত্রা পরিমাপক যন্ত্র স্থাপন, ক্যান্টিনের মানোন্নয়ন এবং বেকারি স্থানান্তরের বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা ও সতর্ক করা হয়।
অভিযানে স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক (হাসপাতাল) ডা. মো. মাহমুদুর রহমান, ডিএসসিসির অঞ্চল-১ এর স্বাস্থ্য কর্মকর্তা ডা. ফারিয়া ফয়েজ, নিরাপদ খাদ্য পরিদর্শক মো. আসলাম ভূঁইয়া, রমনা থানার পুলিশ সদস্যসহ সিটি কর্পোরেশনের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন জানিয়েছে, জনস্বার্থে হাসপাতাল, খাদ্য প্রতিষ্ঠান ও অন্যান্য সেবাদানকারী প্রতিষ্ঠানে এ ধরনের যৌথ ও নিয়মিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
Related News :

বাণিজ্য মেলার মাঠের স্থাপনা গুঁড়িয়ে ট্রাক্টর দিয়ে চাষ করলেন শেকৃবি শিক্ষার্থীরা

তাহসিফের মৃত্যুর ঘটনায় বাবার মামলা : বন্ধু দীপকে গ্রেপ্তার দেখানো হয়েছে

গুলিস্তান-সদরঘাট ফুটপাত থেকে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

রাজপথ দখলমুক্ত ও নাগরিক সেবায় অবহেলায় কঠোর ব্যবস্থা নেবে ডিএসসিসি

ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগারওয়ালা'কে রাজধানীর বনানী থেকে গ্রেপ্তার

রাজধানীর শ্যামলীতে ট্রাকচাপায় দুই নারীর মৃত্যু

ট্রাফিক আইন লঙ্ঘন করায় ডিএমপিতে ২,৭৯৯ মামলা

মিরপুরের মতো মোহাম্মদপুরের ফুটপাতে অবৈধ হকারদের বিরুদ্ধে অভিযান হবে

রাজধানীর মতিঝিলে হিরাঝিল হোটেলকে ৩ লাখ টাকা জরিমানা করেছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ


