ঢাকা, ২৩ মে-২০২৬
ক্রাইম রিপোর্টার : মানিকগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) প্রধানমন্ত্রীর এক ভুয়া এপিএসকে গ্রেফতার করেছে। গত ২২ মে (বৃহস্পতিবার) দিবাগত রাতে সাভারের রাঢীবাড়ি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। মানিকগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম এক সংবাদ সম্মেলনে একথা জানান। গ্রেফতারকৃত ব্যক্তি মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলার উলাইল গ্রামের বাসিন্দা আব্দুল্লাহ আল মামুন (৪৬)।
পুলিশ সুপার জানান, আব্দুল্লাহ আল মামুন গত ১৮ মে তার নিজের মোবাইল (০১৭১১০৭৪৯৫০) থেকে প্রধানমন্ত্রীর এপিএস হিসেবে পরিচয় দিয়ে পূর্ত বিভাগের প্রধান প্রকৌশলী এবং খাদ্য অধিদপ্তরের মহাপরিচালককে ফোন করেন। বিষয়টি সম্পর্কে অবহিত হওয়ার পর প্রধানমন্ত্রীর এপিএস বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ধানমন্ডি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।
মামুনকে গ্রেফতারের সময় পুলিশ তার মোবাইল ফোন, সাংবাদিকের জাল পরিচয়পত্র, প্রেসের স্টিকার লাগানো জিপ গাড়ি, বাংলাদেশ সুপ্রিম কোর্টের প্রচারপত্র এবং জমির দলিলের কিছু ফটোকপি উদ্ধার করে। পুলিশ জানায়, তার বিরুদ্ধে প্রতারণার আরও ছয়টি মামলা রয়েছে । এরমধ্যে দুটি মামলায় তাকে কারাদণ্ড দেওয়া হয়েছে। 
Related News :

মহিলা আসনের উপনির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত এলিজা জামান

মিরপুরে আজও সড়কে পোশাক শ্রমিক : প্রতিহতের চেষ্টা পুলিশের

রাজধানীতে ফ্র্যাঞ্চাইজ পদ্ধতিতে বাস পরিচালনা কার্যক্রমের উদ্বোধন

পিএসসির নতুন সদস্য হিসেবে শপথ নিলেন জাবি অধ্যাপক ড. শামীমা সুলতানা

রাজধানীর মিরপুরে পোশাকশ্রমিক ও পুলিশের সংঘর্ষ, পুলিশের গাড়িতে আগুন

তাহসিফের রহস্যজনক মৃত্যু : ‘জুনিয়র বন্ধু’ দীপকে নৌ পুলিশের কাছে হস্তান্তর

তাহসিফ সৌরির ‘জুনিয়র বন্ধু’ দীপকে হেফাজতে নিয়েছে পিআইবি

রাজধানীর কামরাঙ্গীরচরে হানি ট্র্যাপ চক্রের দুই সদস্য গ্রেপ্তার

রাজধানীতে চীনে পাচারের উদ্দেশ্যে আটকে রাখা ১২ পাহাড়ি নারী উদ্ধার


