পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি জাহিদ, সম্পাদক মিজান নির্বাচিত

ঢাকা, ০৪ মে-২০২৬ 

জ্যেষ্ঠ প্রতিবেদক : দীর্ঘ ১২ বছর পর ৩০তম বিসিএস (পুলিশ) সার্ভিস অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি’র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. জাহিদুল ইসলাম এবং সাধারণ সম্পাদক পদে ডিএমপি’র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার এস এম মিজানুর রহমান নির্বাচিত হয়েছেন। ০৪ মে (সোমবার) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, পুলিশ অফিসার্স মেস ঢাকায় এই কমিটি গঠন করা হয়েছে। 

কমিটিতে সিনিয়র সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (পিপিএম) রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের। এছাড়া সহ-সভাপতি পদে ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার আহম্মদ আলী, পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার মো. জসীম উদ্দিন ও আজমিলা নাসরীন চৌধুরী, ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. রোকনুজ্জামান সরকার  এবং ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আরাফাতুল ইসলাম নির্বাচিত হয়েছেন।

কমিটিতে সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক পদে নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার তাসমিন আক্তার, যুগ্ম-সাধারণ সম্পাদক পদে পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার হাসিবুল ইসলাম, ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম, নৌ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আফতাব উদ্দিন, র‌্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার ভাস্কর সাহা এবং পাবনা জেলার অতিরিক্ত পুলিশ সুপার মশিউর রহমান মন্ডল নির্বাচিত হয়েছেন।

সাংগঠনিক সম্পাদক পদে ডিএমপি’র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. ফজলুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক পদে পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার ইয়াসির আরাফাত, ডিএমপি’র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ইয়াসীনা ফেরদৌস, মুন্সিগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. কাজী হুমায়ুন রশীদ, গাজীপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু খায়ের নির্বাচিত হয়েছেন। অর্থ-সম্পাদক পদে ডিএমপি’র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. সাজ্জাদ হোসেন এবং দপ্তর সম্পাদক পদে এসবির অতিরিক্ত পুলিশ সুপার মো. জাকিরুল হাসান নির্বাচিত হয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকায় পুলিশ অফিসার্স মেস এর ভিআইপি মিটিং রুমে ৩০তম বিসিএস (পুলিশ) অফিসারদের এক সভা অনুষ্ঠিত হয়। সভায় ৩০তম বিসিএস (পুলিশ) ব্যাচের আগের কমিটি বিলুপ্ত ও নতুন কমিটি গঠন সংক্রান্ত আলোচনা হয়। পূর্ববর্তী কমিটির মেয়াদ শেষ হওয়ায় তা বিলুপ্ত করে নতুন কমিটি গঠনের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। ঐকমত্যের ভিত্তিতে উপযুক্ত কমিটি গঠনের বিষয়ে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয়।

নতুন কমিটির সভাপতি মো. জাহিদুল ইসলাম বলেন, আমাদের লক্ষ্য একটা সুন্দর সমাজ প্রতিষ্ঠায় আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করা। সাধারণ সম্পাদক এস এম মিজানুর রহমান বলেন, বাংলাদেশে পুলিশকে মানুষের নিরাপদ আশ্রয়স্থল বানানোর লক্ষ্যে কাজ করতে আমরা বদ্ধপরিকর। সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক তাসমিন আক্তার বলেন, নতুন বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে জনবান্ধব পুলিশ গঠনের যে সুযোগ তৈরি হয়েছে, তা বাস্তবায়নে বর্তমান কমিটির সচেষ্ট ভূমিকা থাকবে।

৩০তম বিসিএস (পুলিশ) সার্ভিস অ্যাসোসিয়েশনের উপস্থিত সদস্য ও অনলাইনে যুক্ত অন্যান্য সদস্যের সঙ্গে আলোচনা করে নবনির্বাচিত কমিটি ঘোষণা করা হয়।

Related News :

নিবন্ধন-ফিটনেস সার্টিফিকেট ছাড়া সড়কে কোন ই-রিক্সা চলবে না : এলজিআরডি প্রতিমন্ত্রী

নিবন্ধন-ফিটনেস সার্টিফিকেট ছাড়া সড়কে কোন ই-রিক্সা চলবে না : এলজিআরডি প্রতিমন্ত্রী

বাংলা কিউআরভিত্তিক ব্যক্তি-থেকে-ব্যক্তি লেনদেন সেবা চালু

বাংলা কিউআরভিত্তিক ব্যক্তি-থেকে-ব্যক্তি লেনদেন সেবা চালু

ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২,২১৮

ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২,২১৮

আন্তর্জাতিক মাতৃভাষা পদক-২০২৭ : আবেদন পাঠানোর সময়সীমা বাড়ল

আন্তর্জাতিক মাতৃভাষা পদক-২০২৭ : আবেদন পাঠানোর সময়সীমা বাড়ল

নিরাপত্তাঝুঁকিতে বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট

নিরাপত্তাঝুঁকিতে বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট

অবৈধ মোবাইল ফোনে রাজস্ব ফাঁকি ঠেকাতে চালু হচ্ছে এনইআইআর

অবৈধ মোবাইল ফোনে রাজস্ব ফাঁকি ঠেকাতে চালু হচ্ছে এনইআইআর

প্রতিমা বিসর্জনের মাধ্যমে শেষ হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা

প্রতিমা বিসর্জনের মাধ্যমে শেষ হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা

সফটওয়্যার রক্ষণাবেক্ষণের জন্য ৭ দিন বন্ধ থাকবে অনলাইন জন্ম-মৃত্যু নিবন্ধন কার্যক্রম

সফটওয়্যার রক্ষণাবেক্ষণের জন্য ৭ দিন বন্ধ থাকবে অনলাইন জন্ম-মৃত্যু নিবন্ধন কার্যক্রম

পল্লী বিদ্যুৎ সমিতির কার্যক্রমে গতি আনতে চেয়ারম্যানের নির্দেশনা বাস্তবায়নের তাগিদ

পল্লী বিদ্যুৎ সমিতির কার্যক্রমে গতি আনতে চেয়ারম্যানের নির্দেশনা বাস্তবায়নের তাগিদ

জনগণের তথ্য পাওয়ার অধিকার নিশ্চিত করাই প্রধান লক্ষ্য : নবনিযুক্ত প্রধান তথ্য কমিশনার

জনগণের তথ্য পাওয়ার অধিকার নিশ্চিত করাই প্রধান লক্ষ্য : নবনিযুক্ত প্রধান তথ্য কমিশনার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
×