ঢাকা আইনজীবী সমিতি নির্বাচনে বিএনপি সমর্থিত নীল প্যানেল জয়ী

ঢাকা, ০২ মে-২০২৬ 

জ্যেষ্ঠ প্রতিবেদক : ঢাকা আইনজীবী সমিতির (বার) ২০২৬-২০২৭ কার্যনির্বাহী পরিষদ নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ২৩টি পদে বিএনপি সমর্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল (নীল প্যানেল) জয়ী হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট বোরহানউদ্দিন বলেন, ঢাকা আইনজীবী সমিতির নির্বাচনে বুধ ও বৃহস্পতিবার দুই দিনব্যাপী ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। শুক্রবার রাতে ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করা হয়। নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ২৩টি পদে বিএনপি সমর্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল (নীল প্যানেল) বিশাল ব্যবধানে জয়ী হয়েছেন।

সভাপতি পদে বিএনপি সমর্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল (নীল প্যানেল) আনোয়ার জাহিদ ভূইয়া ৪ হাজার ৪৬৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত সমর্থিত সবুজ প্যানেল থেকে সভাপতি পদে এস এম কামাল উদ্দিন ২ হাজার ১৭৯ ভোট পেয়েছেন। সাধারণ সম্পাদক পদে বিএনপি সমর্থিত নীল প্যানেলের আবুল কালাম খান ৪ হাজার ৪৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত সমর্থিত সবুজ প্যানেলের আবু বক্কর সিদ্দিক পেয়েছেন ১ হাজার ৬৬১ ভোট।

সিনিয়র সহ-সভাপতি পদে বিএনপি সমর্থিত নীল প্যানেলের রেজাউল করিম চৌধুরী ৪ হাজার ৫০৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত সমর্থিত সবুজ প্যানেলের মো. শাহিদুল ইসলাম পেয়েছেন ২ হাজার ২২৪ ভোট। সহ-সভাপতি পদে নীল প্যানেলের আবুল কালাম আজাদ ৪ হাজার ৪৩৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সবুজ প্যানেলের সহ-সভাপতি মো. লুৎফর রহমান আজাদ পেয়েছেন ২ হাজার ১১৩ ভোট। ট্রেজারার পদে নীল প্যানেলের আনিসুজ্জামান আনিস ৩ হাজার ৯৪৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সবুজ প্যানেলের মো. আজমত হোসেন পেয়েছেন ২ হাজার ৫০৫ ভোট। সিনিয়র সহ-সাধারণ সম্পাদক পদে নীল প্যানেলের ইলতুশমিশ সওদাগার অ্যানি ৪ হাজার ৩৫৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সবুজ প্যানেলের মো. শাহীন আক্তার পেয়েছেন ২ হাজার ২২৪ ভোট।

সহ-সাধারণ সম্পাদক পদে নীল প্যানেলের মেহেদী হাসান জুয়েল ৩ হাজার ৬৯৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সবুজ প্যানেলের মো. মেহেদী হাসান ভূঁইয়া পেয়েছেন ২ হাজার ২৮৬ ভোট। লাইব্রেরি সম্পাদক পদে নীল প্যানেলের খন্দকার মাকসুদুল হাসান সবুজ ৪ হাজার ৩২০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সবুজ প্যানেলের মো. শাহাদাত হোসেন পেয়েছেন ২ হাজার ২৫৫ ভোট। সাংস্কৃতিক সম্পাদক পদে নীল প্যানেলের মারজিয়া হিরা ৩ হাজার ৮৭৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সবুজ প্যানেলের বিলকিস আক্তার পেয়েছেন ২ হাজার ২৪৯ ভোট। অফিস সম্পাদক পদে নীল প্যানেলের মো. আফজাল হোসেন মৃধা ৩ হাজার ৯৪০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সবুজ প্যানেলের মো. আবদুর রাজ্জাক পেয়েছেন ২ হাজার ১৭৬ ভোট।

ক্রীড়া সম্পাদক পদে নীল প্যানেলের মো. সোহেল খান ৪ হাজার ৯৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সবুজ প্যানেলের বাবুল আক্তার বাবু পেয়েছেন ২ হাজার ৫১০ ভোট। সমাজকল্যাণ পদে নীল প্যানেলের সম্পাদক এ এস এম ফিরোজ ৪ হাজার ১৪৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সবুজ প্যানেলের মোহাম্মদ শাহজাহান মোল্লা পেয়েছেন ২ হাজার ৫৩৩ ভোট। তথ্য ও যোগাযোগ সম্পাদক পদে নীল প্যানেলের সফিকুল ইসলাম শফিক ৪ হাজার ৫৯৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সবুজ প্যানেলের মোস্তাফিজুর রহমান মাসুদ পেয়েছেন ২ হাজার ৭৯ ভোট। এছাড়া সদস্য পদে নীল প্যানেলের এইচ এম রেজওয়ানুল সাঈদ রোমিও, ফারজানা ইয়াসমিন, মো. আদনান রহমান, মো. নিজাম উদ্দিন, মো. নজরুল ইসলাম মামুন, মো. সানাউল, মামুন মিয়া, মুজাহিদুল ইসলাম সায়েম, শেখ শওকত হোসেন ও সৈয়দ সারোয়ার আলম নিশান জয় লাভ করেছেন।

ঢাকা আইনজীবী সমিতি নির্বাচনে বুধ ও বৃহস্পতিবার দুই দিনব্যাপী ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এই দুই দিনে ৭ হাজার ৬৯ জন আইনজীবী ভোট দিয়েছেন। নির্বাচনে মোট ভোটার সংখ্যা ২১ হাজার ৭৩১। ভোট গণনা শেষে শুক্রবার রাতে ভোটের ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট বোরহানউদ্দিন।

Related News :

তাহসিফ হত্যা মামলায় জেরিকা তাসনিস দিশা চার দিনের রিমান্ডে

তাহসিফ হত্যা মামলায় জেরিকা তাসনিস দিশা চার দিনের রিমান্ডে

পুলিশ হেফাজতে রায়হানের মৃত্যু : বরখাস্ত এসআই আকবরের মৃত্যুদণ্ড

পুলিশ হেফাজতে রায়হানের মৃত্যু : বরখাস্ত এসআই আকবরের মৃত্যুদণ্ড

টঙ্গীতে শিশু যৌন নিপীড়নের মামলায় মাদরাসা শিক্ষককে কারাগারে পাঠানোর নির্দেশ

টঙ্গীতে শিশু যৌন নিপীড়নের মামলায় মাদরাসা শিক্ষককে কারাগারে পাঠানোর নির্দেশ

অটোরিকশাচালক হত্যা মামলার রিমান্ড শেষে কারাগারে সাবেক মন্ত্রী দীপু মনি

অটোরিকশাচালক হত্যা মামলার রিমান্ড শেষে কারাগারে সাবেক মন্ত্রী দীপু মনি

ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ কুমার আগরওয়ালা এক দিনের রিমান্ডে

ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ কুমার আগরওয়ালা এক দিনের রিমান্ডে

গাজীপুরে আট বছর বয়সী শিশুকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন কারাদণ্ড

গাজীপুরে আট বছর বয়সী শিশুকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন কারাদণ্ড

দুর্নীতির মামলায় পিএসসির সাবেক গাড়িচালকের ছেলে সিয়ামের ৪ বছরের কারাদণ্ড

দুর্নীতির মামলায় পিএসসির সাবেক গাড়িচালকের ছেলে সিয়ামের ৪ বছরের কারাদণ্ড

আইভীর ‘জয় বাংলা’ স্লোগান : সন্ত্রাসবিরোধী আইনে আইনজীবীসহ গ্রেপ্তার ৩ জন

আইভীর ‘জয় বাংলা’ স্লোগান : সন্ত্রাসবিরোধী আইনে আইনজীবীসহ গ্রেপ্তার ৩ জন

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কুপিয়ে হত্যা : ১২ আসামির যাবজ্জীবন কারাদণ্ড

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কুপিয়ে হত্যা : ১২ আসামির যাবজ্জীবন কারাদণ্ড

মুহাম্মদ ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

মুহাম্মদ ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
×