জাতীয় প্রেসক্লাবের সামনে গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে শোভাযাত্রা

ঢাকা, ০১ মে-২০২৬

মো. সোহেল রানা, (জ্যেষ্ঠ প্রতিবেদক) : ‘১০ম জাতীয় গণমাধ্যম সপ্তাহ-২০২৬’ উদযাপন উপলক্ষে ০১ মে (শুক্রবার) সকালে ঢাকার জাতীয় প্রেসক্লাবের সামনে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। সাংবাদিকদের বৃহত্তম জোট ‘এ্যালায়েন্স অব বাংলাদেশ জার্নালিস্ট অর্গানাইজেশন’-এর আহ্বায়ক এবং বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি আহমেদ আবু জাফরের সভাপতিত্বে শোভাযাত্রাটি অনুষ্ঠিত হয়।

শোভাযাত্রায় বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতারা বক্তব্য রাখেন। বক্তারা বলেন, গণমাধ্যমের স্বাধীনতা, পেশাগত নিরাপত্তা এবং সাংবাদিকদের অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ উদ্যোগ প্রয়োজন। তারা গণমাধ্যমকে আরও শক্তিশালী ও দায়িত্বশীল করতে সংশ্লিষ্ট সবার সম্মিলিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।

বক্তব্য প্রদানকারীদের মধ্যে ছিলেন- এ্যালায়েন্স অব বাংলাদেশ জার্নালিস্ট অর্গানাইজেশনের সদস্য সচিব ও বাংলাদেশ এডিটরস ফোরামের মহাসচিব ওমর ফারুক জালাল, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি আবু সালেহ আকন, জাতীয় সাংবাদিক সংস্থার মহাসচিব মো. আলমগীর গনি, টেলিভিশন জার্নালিস্ট ফোরামের মহাসচিব কবি অশোক ধর, বাংলাদেশ সাংবাদিক ঐক্য পরিষদ (বিজেইউসি) চেয়ারম্যান সাব্বির আহমেদ রনি, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার হেদায়েতুল্লাহ তুর্কী, জাতীয় মানবাধিকার সমিতির মহাসচিব মঞ্জুর হোসেন ঈশা, হিউম্যান এইডের চেয়ারম্যান সেহলী পারভীন, বাংলাদেশ প্রেস ক্লাবের সভাপতি ফরিদ খান, ন্যাশনাল প্রেস সোসাইটির চেয়ারম্যান অ্যাডভোকেট মো. মাহবুবুল ইসলাম, মাল্টিমিডিয়া রিপোর্টার্স ইউনিটির সভাপতি শাহরিয়ার নাঈম, বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাবের সভাপতি খান সেলিম রহমান, বাংলাদেশ সাংবাদিক নির্যাতন প্রতিরোধ ফোরামের সভাপতি কে এম আবুল হোসেন, বাংলাদেশ নারী সাংবাদিক সংস্থার চেয়ারম্যান বীথি মোস্তফা, সাংবাদিক সুরক্ষা ফাউন্ডেশনের মহাসচিব সুজন মাহমুদ, বাংলাদেশ সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সংস্থার চেয়ারম্যান আবুবকর সিদ্দিক, জাতীয় প্রেস কাউন্সিলের সাধারণ সম্পাদক শেখ শহীদুর রহমান পাভেল, জার্নালিস্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি গাজী মামুন, বাংলাদেশ সম্মিলিত সাংবাদিক সোসাইটির মহাসচিব বিএম আশিক হাসান, বাংলাদেশ সাংবাদিক নির্যাতন প্রতিরোধ ফোরামের সিনিয়র সহ-সভাপতি মিজানুর রহমান শান্ত, নারায়ণগঞ্জ অনলাইন প্রেস ক্লাবের আহ্বায়ক এম এ মান্নান, বাংলাদেশ মডেল প্রেস ক্লাবের সভাপতি এফ এম রূপক, সাংবাদিক উন্নয়ন সোসাইটির সভাপতি জিএম ফারুখ হোসেন এবং সাধারণ সম্পাদক মোরশেদুল আলম চৌধুরী, বাংলাদেশ সাংবাদিক ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক জহিরুল কাইয়ুম মিঠুসহ অনেকে।

শোভাযাত্রায় বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন এবং গণমাধ্যমের স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিতের দাবিতে স্লোগান দেন।

Related News :

‘এডুকেশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ইরাব)’-এর সভাপতি মীর জসিম, যৌথ সম্পাদক সালমান ও নূর

‘এডুকেশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ইরাব)’-এর সভাপতি মীর জসিম, যৌথ সম্পাদক সালমান ও নূর

ঠাকুরগাঁওয়ে সাংবাদিকদের নিয়ে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ে সাংবাদিকদের নিয়ে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

জাতীয় প্রেস ক্লাবের ঐতিহ্য অক্ষুণ্ন রেখে উন্নয়ন করতে হবে : শেখ রবিউল আলম

জাতীয় প্রেস ক্লাবের ঐতিহ্য অক্ষুণ্ন রেখে উন্নয়ন করতে হবে : শেখ রবিউল আলম

জাতীয় প্রেস ক্লাবের দুই দিনব্যাপী শিশু আনন্দমেলা সমাপ্ত

জাতীয় প্রেস ক্লাবের দুই দিনব্যাপী শিশু আনন্দমেলা সমাপ্ত

সাংবাদিক পরিচয় দেওয়া জাহাঙ্গীর 'কালবেলা'র কেউ নন

সাংবাদিক পরিচয় দেওয়া জাহাঙ্গীর 'কালবেলা'র কেউ নন

সাতক্ষীরায় সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেক বিতরণ

সাতক্ষীরায় সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেক বিতরণ

জাতীয় প্রেসক্লাবের ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকীর প্রাক্কালে শোক-শ্রদ্ধায় প্রয়াত সদস্যদের স্মরণ

জাতীয় প্রেসক্লাবের ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকীর প্রাক্কালে শোক-শ্রদ্ধায় প্রয়াত সদস্যদের স্মরণ

নেত্রকোণায় সাংবাদিকদের ‘মাল্টিমিডিয়া, এআই ও ফ্যাক্ট চেকিং’ প্রশিক্ষণ শুরু

নেত্রকোণায় সাংবাদিকদের ‘মাল্টিমিডিয়া, এআই ও ফ্যাক্ট চেকিং’ প্রশিক্ষণ শুরু

উন্নয়ন সাংবাদিকতার প্রসারে একসঙ্গে কাজ করবে পিকেএসএফ ও ইআরএফ

উন্নয়ন সাংবাদিকতার প্রসারে একসঙ্গে কাজ করবে পিকেএসএফ ও ইআরএফ

সাইবার আইনে সাংবাদিকদের হয়রানি করা হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

সাইবার আইনে সাংবাদিকদের হয়রানি করা হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
×