ঢাকা, ১৮ এপ্রিল-২০২৬
স্টাফ রিপোর্টার : রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) পরিচালনা পর্ষদের নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। দীর্ঘদিন পর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই নির্বাচন ঘিরে আবাসন খাতে তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ ও ব্যাপক আগ্রহ। ১৮ এপ্রিল (শনিবার) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে সকাল ১০টা থেকে ভোটগ্রহণ শুরু হওয়ার কথা থাকলেও সিসিটিভি ফুটেজে ত্রুটি থাকায় কিছুটা বিলম্ব হয়। পরে সকাল ১০টা ৪০ মিনিটে ভোটগ্রহণ শুরু হয়, চলবে বিকেল ৪টা পর্যন্ত।
নির্বাচনে একজন সভাপতি, ৬ সহ-সভাপতি ও ১৯ পরিচালকসহ মোট ২৯টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৭৭ জন প্রার্থী। নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৬৭৪ জন। এর মধ্যে ঢাকার ৬১৩ জন এবং চট্টগ্রামের ৬১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
নির্বাচনে তিনটি প্যানেলকে ঘিরে মূল প্রতিদ্বন্দ্বিতা গড়ে উঠেছে। এগুলো হলো- আবাসন ব্যবসায়ী ঐক্য পরিষদ, প্রগতিশীল আবাসন ব্যবসায়ী পরিষদ এবং জাগরণ প্যানেল। প্রতিবারের ন্যায় পূর্ণাঙ্গ প্যানেল দিয়েছে ‘আবাসন ব্যবসায়ী ঐক্য পরিষদ’। সভাপতি ও পরিচালক পদে রয়েছেন কয়েকজন স্বতন্ত্র প্রার্থী।
নির্বাচনকে ঘিরে ভোটারদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। ভোটগ্রহণ শেষে শুরু হবে ভোট গণনা। গণনা শেষে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করা হবে।
Related News :

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র 10th Land Forces Talks (LFT)-2026 এর সফল সমাপ্তি

প্রথম নারী প্রধান তথ্য কমিশনার হলেন জাবির অধ্যাপক ড. নাহরিন ইসলাম খান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির প্রতীকী দায়িত্বে এইচএসসি পড়ুয়া শীতল

আন্তর্জাতিক কন্যাশিশু দিবস আজ

বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতানের ৩২তম মৃত্যুবার্ষিকী আজ

ঢাকায় ‘ইন্টারন্যাশনাল ট্রেনিং অ্যান্ড এডুকেশন প্রোগ্রাম’ উদ্বোধন

আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস-২০২৬ পালিত

নারীদের কর্মক্ষেত্রে যাওয়ার জন্য আরও ১০০ বাস চালু করা হচ্ছে

চাঁদের বিরল দৃশ্য : ‘হারভেস্ট মুন’ দেখা যাবে আজ দেশের আকাশে


