ঢাকা, ১৬ এপ্রিল-২০২৬
জেলা প্রতিনিধি : কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলায় সিএনজি-চালিত অটোরিকশা ও কাভার্ড ভ্যানের মধ্যে সংঘর্ষে এক নারী ও তার শিশুপুত্র নিহত হয়েছেন। ১৫ এপ্রিল (বুধবার) দুপুর আনুমানিক পৌঁনে ৩টার দিকে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কে দেবিদ্বার উপজেলার বানিয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- কুমিল্লার মুরাদনগর উপজেলার জাড্ডা গ্রামের বাসিন্দা ও জুতার কারখানার ব্যবসায়ী দিদার মিয়ার স্ত্রী রৌশন আরা বেগম (৩৮) এবং তার ছেলে ইয়ামিন (৬)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কুমিল্লা সেনানিবাস এলাকায় এক আত্মীয়ের বাসা থেকে সিএনজি-চালিত অটোরিকশা যোগে নিজ বাড়ির উদ্দেশ্যে ফিরছিলেন রৌশন আরা বেগম ও তার ছেলে ইয়ামিন সহ পরিবারের অন্য সদস্যরা। পথিমধ্যে বানিয়াপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যানের সঙ্গে সিএনজি- চালিত অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুর্ঘটনাস্থলেই রৌশন আরা বেগম নিহত হন। গুরুতর অবস্থায় অন্যদের সাথে রৌশন আরা বেগমের ছেলে শিশু ইয়ামিনকে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহত রৌশন আরা বেগমের বাবা তাজুল ইসলাম ও মা মিনু আরা বেগম এবং অটোরিকশা চালকসহ তিনজন আহত হয়েছেন।
বিষয়টি নিশ্চিত করে দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
Related News :

যৌথ প্রশিক্ষণ মহড়া ‘কারাত-২০২৬’ উপলক্ষ্যে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী জাহাজ চট্টগ্রাম বন্দরে আগমন

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের সহযোগী সানি নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার

সিআরএ’র দ্বিবার্ষিক নির্বাচনে সোহাগ আরেফিন সভাপতি, আব্দুল কাদের রাজু সাধারণ সম্পাদক নির্বাচিত

সেনাবাহিনী প্রধান কর্তৃক পার্বত্য চট্টগ্রামে সেনা ক্যাম্প পরিদর্শন

চট্টগ্রামে কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৯৯০ জন

চট্টগ্রামে ফোন করে ডেকে নিয়ে বাইক ছিনতাই, গ্রেপ্তার ২

কুমিল্লার ১৭ নং ওয়ার্ডের একটি বেকারিতে ভয়াবহ আগুন, ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে নিয়ন্ত্রণে

সাজেকে সেনাবাহিনী ও পুলিশের সহায়তায় তিন হাজার পর্যটক উদ্ধার

ফেনী নদীতে অভিযানে এক লক্ষ চিংড়ি পোনা জব্দ


