ঢাকা, ১১ এপ্রিল-২০২৬
জেলা প্রতিনিধি : মুন্সীগঞ্জের গজারিয়ায় ঘোড়া জবাই করে বিক্রি চক্রের মূলহোতা রাজিবসহ চক্রের ৫ সদস্য আটক করেছে পুলিশ। এছাড়া চক্রটির প্রধান সহযোগী তিতাসকে আটক করতে অভিযান অব্যাহত রয়েছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। ১০ এপ্রিল (শুক্রবার) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার গজারিয়া আনারপুরা বাসস্ট্যান্ড-সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়। মো. রাজিব শিকদার (৩৪) উপজেলার ভবেরচর ইউনিয়নের আনারপুরা গ্রামের বাসিন্দা।
গত ০৮ এপ্রিল (বুধবার) ভোরে আনারপুরা গ্রামের একটি পরিত্যক্ত বাড়ি থেকে গরুর মাংস হিসেবে বিক্রির উদ্দেশ্যে জবাই করা ১২টি এবং একটি জীবিত ঘোড়া উদ্ধার করে পুলিশ। চক্রটি দীর্ঘদিন ধরে ঘোড়ার মাংসকে গরুর মাংস হিসেবে বিক্রি করে আসছিল বলে অভিযোগ রয়েছে। তবে বুধবারের ঘটনার পর নড়েচড়ে বসে স্থানীয় প্রশাসন; চক্রের হোতা ও সদস্যদের ধরতে অভিযান শুরু করে পুলিশ।
আরো পড়ুন : সড়ক দুর্ঘটনায় নিহত ৫৩২ জন : সর্বোচ্চ প্রাণহানি মোটরসাইকেলে
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবারের ওই অভিযানের আগেই অভিযুক্ত রাজিব ও তিতাসসহ কয়েকজন সটকে পড়েন। তাদের বেশিরভাগই এলাকা ছেড়ে চলে গেলেও রাজিব এলাকাতেই আত্মগোপনে ছিলেন। এরপর গতকাল (শুক্রবার) বিকেলে আনারপুরা এলাকা থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে। এর আগে অবশ্য বৃহস্পতিবার মুন্সীগঞ্জের গজারিয়া ও গাজীপুর জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চক্রটির আরও ৪ সদস্যকে আটক করেছিল পুলিশ। তারা হলো- মাদারীপুর জেলার কালকিনির রুবেল (৩৯), নওগাঁর সৌরভ (২১), গাজীপুরের টঙ্গীর সোহেল গাজী (২১) ও ইয়াসিন আরাফাত (২১)।
শুক্রবার বিকেলে মুন্সীগঞ্জ পুলিশ সুপার মো. মিনহাজুল আলম এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ ব্যাপারে বিস্তারিত তথ্য তুলে ধরেন। তিনি জানান, অপরাধীদের স্বীকারোক্তি অনুযায়ী সেখানে মোট ১০টি ঘোড়া ছিল, যার মধ্যে ৯টি জবাই করা হয়েছিল এবং একটি অসুস্থ ঘোড়া জীবিত অবস্থায় উদ্ধার করা হয়।
এ বিষয়ে গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসান আলী বলেন, এই চক্রটি রাজিব ও তিতাসের নেতৃত্বে পরিচালিত হতো। রাজিব আটক হয়েছেন। এখন তিতাসকে আটকের চেষ্টা চলছে। এই ঘটনায় রাজিবসহ এখন পর্যন্ত মোট পাঁচজন আটক হয়েছে বলে জানিয়েছেন এই পুলিশ কর্মকর্তা।
Related News :

মহিলা আসনের উপনির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত এলিজা জামান

মিরপুরে আজও সড়কে পোশাক শ্রমিক : প্রতিহতের চেষ্টা পুলিশের

রাজধানীতে ফ্র্যাঞ্চাইজ পদ্ধতিতে বাস পরিচালনা কার্যক্রমের উদ্বোধন

পিএসসির নতুন সদস্য হিসেবে শপথ নিলেন জাবি অধ্যাপক ড. শামীমা সুলতানা

রাজধানীর মিরপুরে পোশাকশ্রমিক ও পুলিশের সংঘর্ষ, পুলিশের গাড়িতে আগুন

তাহসিফের রহস্যজনক মৃত্যু : ‘জুনিয়র বন্ধু’ দীপকে নৌ পুলিশের কাছে হস্তান্তর

তাহসিফ সৌরির ‘জুনিয়র বন্ধু’ দীপকে হেফাজতে নিয়েছে পিআইবি

রাজধানীর কামরাঙ্গীরচরে হানি ট্র্যাপ চক্রের দুই সদস্য গ্রেপ্তার

রাজধানীতে চীনে পাচারের উদ্দেশ্যে আটকে রাখা ১২ পাহাড়ি নারী উদ্ধার


