বাংলাদেশ অনলাইন প্রেস ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

ঢাকা, ১৭ মার্চ-২০২৬

ওয়াহিদ মুরাদ, (খুলনা ব্যুরো চীফ) : পবিত্র মাহে রমজানের তাৎপর্য ও ইসলামী মূল্যবোধকে ধারণ করে খুলনায় বাংলাদেশ অনলাইন প্রেস ক্লাবের উদ্যোগে এক দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ মার্চ) নগরীর একটি অভিজাত হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে আয়োজিত এ মাহফিল ধর্মীয় ভাবগাম্ভীর্য, ভ্রাতৃত্ববোধ এবং মানবিক চেতনার এক অনন্য মিলনমেলায় পরিণত হয়।

অনুষ্ঠানে বাংলাদেশ অনলাইন প্রেস ক্লাবের সভাপতি শাহবাজ জামানের সভাপতিত্বে এবং সরদার বাদশার সঞ্চালনায় প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ এবং বাংলাদেশ অনলাইন প্রেসক্লাবের কর্মকর্তাবৃন্দ বক্তব্য রাখেন। বক্তারা মাহে রমজানের শিক্ষা, সংযম, আত্মশুদ্ধি ও তাকওয়া অর্জনের গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, রমজান কেবলমাত্র রোজা রাখার মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং এটি মানুষের নৈতিক চরিত্র গঠন, সহমর্মিতা বৃদ্ধি এবং সমাজে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার এক গুরুত্বপূর্ণ মাধ্যম।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর প্রেসক্লাবের সভাপতি মো. আনোয়ার হোসেন, জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি মোঃ মোশারফ হোসেন, চ্যানেল এস সেভেন-এর চেয়ারম্যান ও দৈনিক ঢাকার সময়-এর সম্পাদক শেখ শাহীন এবং খান জাহান আলী থানা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মোঃ মামুন মোল্লা।

বক্তারা আরও বলেন, গণমাধ্যমকর্মীদের দায়িত্ব শুধু সংবাদ পরিবেশনের মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং সমাজে সত্য, ন্যায় ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠায়ও তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। বিশেষ করে বর্তমান সময়ে বিভ্রান্তি ও অপসংস্কৃতির বিরুদ্ধে সত্য ও ন্যায়ের পক্ষে দৃঢ় অবস্থান নেওয়ার আহ্বান জানান তারা।

অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে মাহফিলের সূচনা হয়। পরে দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। দোয়ায় বিশ্বব্যাপী মুসলিমদের উপর নির্যাতন, অশান্তি ও দুর্ভোগ থেকে মুক্তির জন্য মহান আল্লাহর নিকট প্রার্থনা করা হয়।

বাংলাদেশ অনলাইন প্রেস ক্লাবের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি জুলিয়ান জয়, সহ-সভাপতি ইঞ্জিনিয়ার ওয়াহিদ মুরাদ, নাজমুল হুদা, যুগ্ম সম্পাদক নাইমুল আলম, সহ-সম্পাদক মো. আলমগীর হোসেন, সাংগঠনিক সম্পাদক সোনিয়া তালুকদার, মহিলা বিষয়ক সম্পাদিকা সোহানা খান, কোষাধ্যক্ষ আকতার হোসেন বাবলু, আইন বিষয়ক সম্পাদক ইরানী পারভীন, সদস্য সুকেশ সরকার, আপেল মাহমুদ এবং কার্যনির্বাহী সদস্য মো. রাসেল মিনা সহ আরও অনেকে।

দোয়া ও মোনাজাত শেষে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ইফতার পরিবেশন করা হয়। এ সময় উপস্থিত সাংবাদিকবৃন্দ পারস্পরিক কুশল বিনিময় করেন এবং পেশাগত দায়িত্ব পালনে সততা, ন্যায়নিষ্ঠা ও মানবিক মূল্যবোধ ধারণের প্রত্যয় ব্যক্ত করেন। সমগ্র আয়োজনটি ছিলো ধর্মীয় চেতনায় উজ্জীবিত, যা অংশগ্রহণকারীদের মাঝে আত্মশুদ্ধি, ভ্রাতৃত্ব ও সহমর্মিতার বার্তা পৌঁছে দিতে সক্ষম হয়েছে।

Related News :

‘এডুকেশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ইরাব)’-এর সভাপতি মীর জসিম, যৌথ সম্পাদক সালমান ও নূর

‘এডুকেশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ইরাব)’-এর সভাপতি মীর জসিম, যৌথ সম্পাদক সালমান ও নূর

ঠাকুরগাঁওয়ে সাংবাদিকদের নিয়ে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ে সাংবাদিকদের নিয়ে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

জাতীয় প্রেস ক্লাবের ঐতিহ্য অক্ষুণ্ন রেখে উন্নয়ন করতে হবে : শেখ রবিউল আলম

জাতীয় প্রেস ক্লাবের ঐতিহ্য অক্ষুণ্ন রেখে উন্নয়ন করতে হবে : শেখ রবিউল আলম

জাতীয় প্রেস ক্লাবের দুই দিনব্যাপী শিশু আনন্দমেলা সমাপ্ত

জাতীয় প্রেস ক্লাবের দুই দিনব্যাপী শিশু আনন্দমেলা সমাপ্ত

সাংবাদিক পরিচয় দেওয়া জাহাঙ্গীর 'কালবেলা'র কেউ নন

সাংবাদিক পরিচয় দেওয়া জাহাঙ্গীর 'কালবেলা'র কেউ নন

সাতক্ষীরায় সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেক বিতরণ

সাতক্ষীরায় সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেক বিতরণ

জাতীয় প্রেসক্লাবের ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকীর প্রাক্কালে শোক-শ্রদ্ধায় প্রয়াত সদস্যদের স্মরণ

জাতীয় প্রেসক্লাবের ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকীর প্রাক্কালে শোক-শ্রদ্ধায় প্রয়াত সদস্যদের স্মরণ

নেত্রকোণায় সাংবাদিকদের ‘মাল্টিমিডিয়া, এআই ও ফ্যাক্ট চেকিং’ প্রশিক্ষণ শুরু

নেত্রকোণায় সাংবাদিকদের ‘মাল্টিমিডিয়া, এআই ও ফ্যাক্ট চেকিং’ প্রশিক্ষণ শুরু

উন্নয়ন সাংবাদিকতার প্রসারে একসঙ্গে কাজ করবে পিকেএসএফ ও ইআরএফ

উন্নয়ন সাংবাদিকতার প্রসারে একসঙ্গে কাজ করবে পিকেএসএফ ও ইআরএফ

সাইবার আইনে সাংবাদিকদের হয়রানি করা হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

সাইবার আইনে সাংবাদিকদের হয়রানি করা হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
×