ঢাকা, ১৬ মার্চ-২০২৬
জেলা প্রতিনিধি : মুন্সীগঞ্জে সরকারি যাকাত ফান্ড থেকে ২১ জন উপকারভোগীকে মোট ১ লাখ ৩৬ হাজার ৮০০ টাকা বিতরণ করা হয়েছে। ১৬ মার্চ (সোমবার) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানের মাধ্যমে যাকাতের অর্থ বিতরণ করা হয়। জেলা প্রশাসক এবং ইসলামিক ফাউন্ডেশন যৌথভাবে এ আয়োজন করে।
জেলা প্রশাসক এবং জেলা যাকাত কমিটির সভাপতি সৈয়দা নুরমহল আশরাফীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদুর রহমান, ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মো. শাহাবুদ্দীন, শহর জামে মসজিদের পেশ ইমাম আবরারুল হক হাতেমী এবং উপকারভোগীগণ।
অনুষ্ঠানে ২১ জন উপকারভোগীর মধ্যে ২০ জনকে ৬৫০০ টাকা করে এবং ১ জনকে ৬৮০০ টাকা প্রদান করা হয়। জেলা প্রশাসক বলেন, যাকাতের অর্থের মাধ্যমে দুস্থ ও অসহায় মানুষের সাবলম্বী হওয়ার সুযোগ সৃষ্টি এবং দারিদ্র্য বিমোচন হয়।
Related News :

মহিলা আসনের উপনির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত এলিজা জামান

মিরপুরে আজও সড়কে পোশাক শ্রমিক : প্রতিহতের চেষ্টা পুলিশের

রাজধানীতে ফ্র্যাঞ্চাইজ পদ্ধতিতে বাস পরিচালনা কার্যক্রমের উদ্বোধন

পিএসসির নতুন সদস্য হিসেবে শপথ নিলেন জাবি অধ্যাপক ড. শামীমা সুলতানা

রাজধানীর মিরপুরে পোশাকশ্রমিক ও পুলিশের সংঘর্ষ, পুলিশের গাড়িতে আগুন

তাহসিফের রহস্যজনক মৃত্যু : ‘জুনিয়র বন্ধু’ দীপকে নৌ পুলিশের কাছে হস্তান্তর

তাহসিফ সৌরির ‘জুনিয়র বন্ধু’ দীপকে হেফাজতে নিয়েছে পিআইবি

রাজধানীর কামরাঙ্গীরচরে হানি ট্র্যাপ চক্রের দুই সদস্য গ্রেপ্তার

রাজধানীতে চীনে পাচারের উদ্দেশ্যে আটকে রাখা ১২ পাহাড়ি নারী উদ্ধার


