গুম ও শহীদ পরিবারের মাঝে ‘মায়ের ডাক’-এর ঈদ উপহার বিতরণ

ঢাকা, ১৬ মার্চ-২০২৬ 

স্টাফ রিপোর্টার : গুম, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড এবং জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যদের পাশে দাঁড়াতে ঈদ উপহার ও আর্থিক সহায়তা প্রদান করেছে ‘মায়ের ডাক’ সংগঠন। আজ ১৬ মার্চ (সোমবার) মিরপুরে ঢাকা মহানগর উত্তর বিএনপি’র প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে মোট ৫৫টি পরিবারের সদস্যদের হাতে এই উপহার তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। বিশেষ অতিথি হিসেবে ছিলেন ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর, ঢাকা মহানগর উত্তরের প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন এবং ঢাকা-১৪ আসনে বিএনপি’র হয়ে নির্বাচনে অংশ নেওয়া সানজিদা ইসলাম তুলি।

প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, গুম ও নির্যাতনের শিকার পরিবারগুলোর পাশে দাঁড়ানো শুধু আনুষ্ঠানিক দায়িত্ব নয়, এটি একটি মানবিক দায়িত্ব। তিনি বলেন, ঢাকা মহানগর উত্তরের চারজন জনপ্রতিনিধি-শফিকুল ইসলাম খান মিল্টন, এস এম জাহাঙ্গীর, সানজিদা ইসলাম তুলি এবং তিনি নিজে-সবসময় এসব পরিবারের পাশে থাকার চেষ্টা করেন। এবার সম্মিলিতভাবে এই উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে তাদের সঙ্গে সময় কাটানো যায় এবং ভালোবাসার নিদর্শন হিসেবে সামান্য উপহার পৌঁছে দেওয়া যায়।

অনুষ্ঠানে উপস্থিত অন্যান্য নেতৃবৃন্দও শোকসন্তপ্ত পরিবারগুলোর যেকোনো প্রয়োজনে পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন এবং তাদের সামাজিক ও অর্থনৈতিক সুরক্ষা নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রতিশ্রুতি দেন।

Related News :

মহিলা আসনের উপনির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত এলিজা জামান

মহিলা আসনের উপনির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত এলিজা জামান

মিরপুরে আজও সড়কে পোশাক শ্রমিক : প্রতিহতের চেষ্টা পুলিশের

মিরপুরে আজও সড়কে পোশাক শ্রমিক : প্রতিহতের চেষ্টা পুলিশের

রাজধানীতে ফ্র্যাঞ্চাইজ পদ্ধতিতে বাস পরিচালনা কার্যক্রমের উদ্বোধন

রাজধানীতে ফ্র্যাঞ্চাইজ পদ্ধতিতে বাস পরিচালনা কার্যক্রমের উদ্বোধন

পিএসসির নতুন সদস্য হিসেবে শপথ নিলেন জাবি অধ্যাপক ড. শামীমা সুলতানা

পিএসসির নতুন সদস্য হিসেবে শপথ নিলেন জাবি অধ্যাপক ড. শামীমা সুলতানা

রাজধানীর মিরপুরে পোশাকশ্রমিক ও পুলিশের সংঘর্ষ, পুলিশের গাড়িতে আগুন

রাজধানীর মিরপুরে পোশাকশ্রমিক ও পুলিশের সংঘর্ষ, পুলিশের গাড়িতে আগুন

তাহসিফের রহস্যজনক মৃত্যু : ‘জুনিয়র বন্ধু’ দীপকে নৌ পুলিশের কাছে হস্তান্তর

তাহসিফের রহস্যজনক মৃত্যু : ‘জুনিয়র বন্ধু’ দীপকে নৌ পুলিশের কাছে হস্তান্তর

তাহসিফ সৌরির ‘জুনিয়র বন্ধু’ দীপকে হেফাজতে নিয়েছে পিআইবি

তাহসিফ সৌরির ‘জুনিয়র বন্ধু’ দীপকে হেফাজতে নিয়েছে পিআইবি

রাজধানীর কামরাঙ্গীরচরে হানি ট্র্যাপ চক্রের দুই সদস্য গ্রেপ্তার

রাজধানীর কামরাঙ্গীরচরে হানি ট্র্যাপ চক্রের দুই সদস্য গ্রেপ্তার

রাজধানীতে চীনে পাচারের উদ্দেশ্যে আটকে রাখা ১২ পাহাড়ি নারী উদ্ধার

রাজধানীতে চীনে পাচারের উদ্দেশ্যে আটকে রাখা ১২ পাহাড়ি নারী উদ্ধার

মিরপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদ, ফুটপাত দখলমুক্ত করতে ডিএনসিসির অভিযান

মিরপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদ, ফুটপাত দখলমুক্ত করতে ডিএনসিসির অভিযান

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
×