ঢাকা, ১৪ মার্চ-২০২৬
চীফ রিপোর্টার : গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে দুই মামলায় জামিন পাওয়ায় অবশেষে কারামুক্ত হয়েছেন জ্যেষ্ঠ সাংবাদিক আনিস আলমগীর। ১৪ মার্চ (শনিবার) দুপুরে কাশিমপুর কারা কর্তৃপক্ষ তাকে মুক্তি দেয়।
কাশিমপুর কারাগার-২-এর সিনিয়র জেল সুপার আল মামুন জানান, শুক্রবার দিবাগত রাত ১২টায় আনিস আলমগীরের দুটি মামলার মুক্তির অনুমোদন কারাগারে পৌঁছায়। নথিপত্র যাচাই-বাছাই শেষে আজ দুপুরে তাকে মুক্তি দেওয়া হয়। এর আগে, সন্ত্রাসবিরোধী আইনে রাজধানীর উত্তরা পশ্চিম থানায় করা এক মামলায় হাইকোর্ট থেকে নিয়মিত জামিন পান তিনি। গত বছরের ১৫ ডিসেম্বর তাকে এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছিল।
উল্লেখ, চলতি বছরের ১৫ জানুয়ারি ৩ কোটি ২৬ লাখ টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে তার বিরুদ্ধে মামলা করেছিল দুদক। দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে দুই মামলাতেই জামিন পাওয়ায় অবশেষে আজ তিনি কারামুক্ত হলেন।
Related News :

তাহসিফ হত্যা মামলায় জেরিকা তাসনিস দিশা চার দিনের রিমান্ডে

পুলিশ হেফাজতে রায়হানের মৃত্যু : বরখাস্ত এসআই আকবরের মৃত্যুদণ্ড

টঙ্গীতে শিশু যৌন নিপীড়নের মামলায় মাদরাসা শিক্ষককে কারাগারে পাঠানোর নির্দেশ

অটোরিকশাচালক হত্যা মামলার রিমান্ড শেষে কারাগারে সাবেক মন্ত্রী দীপু মনি

ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ কুমার আগরওয়ালা এক দিনের রিমান্ডে

গাজীপুরে আট বছর বয়সী শিশুকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন কারাদণ্ড

দুর্নীতির মামলায় পিএসসির সাবেক গাড়িচালকের ছেলে সিয়ামের ৪ বছরের কারাদণ্ড

আইভীর ‘জয় বাংলা’ স্লোগান : সন্ত্রাসবিরোধী আইনে আইনজীবীসহ গ্রেপ্তার ৩ জন

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কুপিয়ে হত্যা : ১২ আসামির যাবজ্জীবন কারাদণ্ড


