ঢাকা, ০৪ মার্চ-২০২৬
স্টাফ রিপোর্টার : বাংলাদেশ অনলাইন প্রেসক্লাব-এর পক্ষ থেকে খুলনা জেলা প্রশাসকের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আয়োজিত এ সভায় স্থানীয় উন্নয়ন কার্যক্রম, তথ্যপ্রবাহের স্বচ্ছতা এবং অনলাইন গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা নিয়ে আলোচনা হয়।
সভায় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি শাহবাজ জামান, সিনিয়র সহ-সভাপতি জুলিয়ান জয়, আফজাল হোসেন, যুগ্ম সম্পাদক নইমুল আলম, সহ-সম্পাদক সরদার বাদশা, আপেল মাহমুদ প্রমুখ।
সভায় নেতৃবৃন্দ বলেন, অনলাইন গণমাধ্যম বর্তমান সময়ে দ্রুত তথ্যপ্রচার ও জনমত গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তাই প্রশাসন ও গণমাধ্যমের মধ্যে সমন্বয় আরও জোরদার হলে জনস্বার্থ সংশ্লিষ্ট তথ্য সাধারণ মানুষের কাছে দ্রুত ও নির্ভুলভাবে পৌঁছানো সম্ভব হবে।
জেলা প্রশাসকের সঙ্গে উন্মুক্ত আলোচনায় সাংবাদিকরা বিভিন্ন পেশাগত বিষয় তুলে ধরেন এবং তথ্যপ্রাপ্তি সহজতর করার আহ্বান জানান।সভা শেষে পারস্পরিক সহযোগিতা ও নিয়মিত মতবিনিময়ের আশাবাদ ব্যক্ত করা হয়।
Related News :

‘এডুকেশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ইরাব)’-এর সভাপতি মীর জসিম, যৌথ সম্পাদক সালমান ও নূর

ঠাকুরগাঁওয়ে সাংবাদিকদের নিয়ে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

জাতীয় প্রেস ক্লাবের ঐতিহ্য অক্ষুণ্ন রেখে উন্নয়ন করতে হবে : শেখ রবিউল আলম

জাতীয় প্রেস ক্লাবের দুই দিনব্যাপী শিশু আনন্দমেলা সমাপ্ত

সাংবাদিক পরিচয় দেওয়া জাহাঙ্গীর 'কালবেলা'র কেউ নন

সাতক্ষীরায় সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেক বিতরণ

জাতীয় প্রেসক্লাবের ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকীর প্রাক্কালে শোক-শ্রদ্ধায় প্রয়াত সদস্যদের স্মরণ

নেত্রকোণায় সাংবাদিকদের ‘মাল্টিমিডিয়া, এআই ও ফ্যাক্ট চেকিং’ প্রশিক্ষণ শুরু

উন্নয়ন সাংবাদিকতার প্রসারে একসঙ্গে কাজ করবে পিকেএসএফ ও ইআরএফ


