ঢাকা, ২৫ ফেব্রুয়ারি-২০২৬
ওয়াহিদ মুরাদ, (নিজস্ব প্রতিনিধি) : বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক বাংলাদেশ ব্যাংক–এর নতুন গভর্নর হিসেবে নিয়োগ পেয়েছেন মোস্তাকুর রহমান। তিনি বর্তমান গভর্নর ড. আহসান এইচ মনসুর–এর স্থলাভিষিক্ত হচ্ছেন। ২৫ ফেব্রুয়ারি (বুধবার) অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, Bangladesh Bank Order, 1972 (President’s Order No. 127 of 1972)-এর ১০(৫) ধারা অনুযায়ী তাঁর যোগদানের তারিখ থেকে চার বছরের জন্য গভর্নর পদে নিয়োগ দেওয়া হয়েছে। ২৫ ফেব্রুয়ারি (বুধবার) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপসচিব মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়েছে।
প্রজ্ঞাপনের মূল বিষয় : প্রজ্ঞাপনে বলা হয়েছে, গভর্নর হিসেবে দায়িত্ব গ্রহণের আগে মোস্তাকুর রহমানকে অন্যান্য সব প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম–সম্পর্ক পরিত্যাগ করতে হবে। দায়িত্ব পালনকালে সরকারের সঙ্গে সম্পাদিত চুক্তির শর্ত অনুযায়ী তিনি বেতন–ভাতা ও অন্যান্য সুবিধা বাংলাদেশ ব্যাংক থেকে গ্রহণ করবেন। নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে।
কর্মজীবনের সংক্ষিপ্ত পরিচিতি : মোস্তাকুর রহমান দীর্ঘদিন ধরে বাংলাদেশ ব্যাংকে কর্মরত একজন অভিজ্ঞ কর্মকর্তা। তিনি ১৯৯৯ সালে সহকারী পরিচালক হিসেবে কেন্দ্রীয় ব্যাংকে যোগদান করেন এবং কর্মজীবনের বিভিন্ন পর্যায়ে ফরেক্স রিজার্ভ ও ট্রেজারি ম্যানেজমেন্ট, ফিনান্সিয়াল ইন্টেগ্রিটি এবং কাস্টমার সার্ভিসসহ গুরুত্বপূর্ণ বিভাগে দায়িত্ব পালন করেন। সর্বশেষ তিনি বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)-এর অতিরিক্ত পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। ২০২৪ সালের মে মাসে তিনি বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক থেকে পরিচালক পদে পদোন্নতি পান।
শিক্ষাগত যোগ্যতা : তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফিন্যান্স বিষয়ে বিবিএ ও এমবিএ সম্পন্ন করেছেন। পেশাগত জীবনে আর্থিক খাতের বিভিন্ন নীতিনির্ধারণী ও কারিগরি কাজে দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে তাঁর। তাঁর নিজ জেলা- খুলনা । তিনি খুলনার দিঘলিয়া উপজেলার দেয়াড়া গ্রামে ১৯৬৬ সালে এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। কেন্দ্রীয় ব্যাংকে প্রায় তিন দশকের অভিজ্ঞতায় তিনি আর্থিক শাসন, রিজার্ভ ব্যবস্থাপনা এবং আর্থিক খাতের ঝুঁকি ব্যবস্থাপনায় দক্ষতা অর্জন করেছেন।
দায়িত্ব গ্রহণের প্রেক্ষাপট : এর আগে অন্তর্বর্তীকালীন সরকারের সময় দায়িত্ব নিয়ে অর্থনীতিবিদ ড. আহসান এইচ মনসুর বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে দায়িত্ব পালন করছিলেন। নতুন নিয়োগের মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংকের নেতৃত্বে পরিবর্তন এলো। অর্থনীতিবিদরা মনে করছেন, বৈশ্বিক অর্থনৈতিক চাপ, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালীকরণ এবং ব্যাংক খাতের সংস্কার- এই চারটি বড় চ্যালেঞ্জ নিয়েই নতুন গভর্নরকে দায়িত্ব শুরু করতে হবে।
Related News :

নিবন্ধন-ফিটনেস সার্টিফিকেট ছাড়া সড়কে কোন ই-রিক্সা চলবে না : এলজিআরডি প্রতিমন্ত্রী

বাংলা কিউআরভিত্তিক ব্যক্তি-থেকে-ব্যক্তি লেনদেন সেবা চালু

ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২,২১৮

আন্তর্জাতিক মাতৃভাষা পদক-২০২৭ : আবেদন পাঠানোর সময়সীমা বাড়ল

নিরাপত্তাঝুঁকিতে বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট

অবৈধ মোবাইল ফোনে রাজস্ব ফাঁকি ঠেকাতে চালু হচ্ছে এনইআইআর

প্রতিমা বিসর্জনের মাধ্যমে শেষ হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা

সফটওয়্যার রক্ষণাবেক্ষণের জন্য ৭ দিন বন্ধ থাকবে অনলাইন জন্ম-মৃত্যু নিবন্ধন কার্যক্রম

পল্লী বিদ্যুৎ সমিতির কার্যক্রমে গতি আনতে চেয়ারম্যানের নির্দেশনা বাস্তবায়নের তাগিদ


