চট্টগ্রাম-১১ আসনে বিজয়োত্তর ঐক্যের প্রদর্শন : দোয়া মাহফিল ও বিএনপি নেতাদের ফুলেল সংবর্ধনা

ঢাকা, ১৭ ফেব্রুয়ারি-২০২৬

নেজাম কাদেরী, (বিভাগীয় ব্যুরো প্রধান) : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১১ আসনে ধানের শীষ প্রতীকে আমির খসরু মাহমুদ চৌধুরী নির্বাচিত হওয়ায় নগরীর ইপিজেড থানা বন্দরটিলা কাঁচা বাজার এলাকায় আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিল রাজনৈতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছে। সংশ্লিষ্টদের মতে, এটি কেবল আনুষ্ঠানিক আয়োজন ছিল না বরং তৃণমূলের সাংগঠনিক শক্তি ও ঐক্যের প্রকাশ্য প্রদর্শন।

বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল, ইপিজেড থানা শাখা ও চট্টগ্রাম মহানগরের উদ্যোগে অনুষ্ঠিত কর্মসূচিতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মীর উপস্থিতি লক্ষ্য করা যায়। শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। পরে নবনির্বাচিত সংসদ সদস্যের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং চট্টগ্রাম-১১ আসনের সার্বিক উন্নয়ন কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন মাওলানা মো. মহবুবুর রহমান।

দোয়া মাহফিলের পর স্থানীয় প্রবীণ ও দায়িত্বশীল নেতাদের ফুলেল সংবর্ধনা অনুষ্ঠানের তাৎপর্য আরও বাড়িয়ে তোলে। ৩৯ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সরফরাজ কাদের রাসেল, ইপিজেড থানা বিএনপি’র সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জাবেদ আনসারি, ৩৯ নং ওয়ার্ড বিএনপি’র সাবেক সভাপতি আশরাফ উদ্দিন এবং ৩৯ নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি মো. শরিফকে ফুলের তোড়া দিয়ে বরণ করেন বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল মহানগর ও ইপিজেড থানা শাখার নেতাকর্মীরা। করতালির মধ্য দিয়ে তাদের শুভেচ্ছা জানানো হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ৩৯ নং ওয়ার্ড বিএনপি নেতা মো. সুমন, মো. রাশেদুল আলম, মো. শাজাহান এবং ইপিজেড থানা ছাত্রদলের সদস্য সচিব মো. আকিফ জাবেদ। এছাড়াও বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল ইপিজেড থানা শাখার আহ্বায়ক মো. জাহেদ আনসারী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. শিহাব, মহানগর তাঁতী দলের নেতা মো. কবির, মহানগর যুগ্ম আহ্বায়ক মো. ইদ্রিস মুন্সি,সদস্য সচিব মো. হাসান, মহানগর যুগ্ম আহ্বায়ক মো. সিদ্দিক, ইপিজেড থানা যুগ্ম আহ্বায়ক মো. রহমত উল্লাহ, সিনিয়র সদস্য মোহাম্মদ নয়ন মো. দুলাল, মো. শাহিন ও মো. আকবর, মো. পারবেজ, মো. কাওছার, মো. জাকির, বাবুলসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অঙ্গ ও সহযোগী সংগঠন—যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল ও জাসাসের সক্রিয় অংশগ্রহণ অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নির্বাচনের পর এ ধরনের কর্মসূচি দলীয় ঐক্য সুসংহত করা এবং সাংগঠনিক গতিশীলতা বজায় রাখার ক্ষেত্রে কার্যকর ভূমিকা রাখে।

শিল্পাঞ্চল ও বন্দরনির্ভর অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ চট্টগ্রাম-১১ আসনে অভিজ্ঞ নেতৃত্ব উন্নয়ন কার্যক্রমে নতুন গতি আনবে-এমন প্রত্যাশা ব্যক্ত করেন স্থানীয় নেতারা। অনুষ্ঠান শেষে উপস্থিত সবার মাঝে তবারক বিতরণ করা হয়।

Related News :

যৌথ প্রশিক্ষণ মহড়া ‘কারাত-২০২৬’ উপলক্ষ্যে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী জাহাজ চট্টগ্রাম বন্দরে আগমন

যৌথ প্রশিক্ষণ মহড়া ‘কারাত-২০২৬’ উপলক্ষ্যে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী জাহাজ চট্টগ্রাম বন্দরে আগমন

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের সহযোগী সানি নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের সহযোগী সানি নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার

সিআরএ’র দ্বিবার্ষিক নির্বাচনে সোহাগ আরেফিন সভাপতি, আব্দুল কাদের রাজু সাধারণ সম্পাদক নির্বাচিত

সিআরএ’র দ্বিবার্ষিক নির্বাচনে সোহাগ আরেফিন সভাপতি, আব্দুল কাদের রাজু সাধারণ সম্পাদক নির্বাচিত

সেনাবাহিনী প্রধান কর্তৃক পার্বত্য চট্টগ্রামে সেনা ক্যাম্প পরিদর্শন

সেনাবাহিনী প্রধান কর্তৃক পার্বত্য চট্টগ্রামে সেনা ক্যাম্প পরিদর্শন

চট্টগ্রামে কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৯৯০ জন

চট্টগ্রামে কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৯৯০ জন

চট্টগ্রামে ফোন করে ডেকে নিয়ে বাইক ছিনতাই, গ্রেপ্তার ২

চট্টগ্রামে ফোন করে ডেকে নিয়ে বাইক ছিনতাই, গ্রেপ্তার ২

কুমিল্লার ১৭ নং ওয়ার্ডের একটি বেকারিতে ভয়াবহ আগুন, ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে নিয়ন্ত্রণে

কুমিল্লার ১৭ নং ওয়ার্ডের একটি বেকারিতে ভয়াবহ আগুন, ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে নিয়ন্ত্রণে

সাজেকে সেনাবাহিনী ও পুলিশের সহায়তায় তিন হাজার পর্যটক উদ্ধার

সাজেকে সেনাবাহিনী ও পুলিশের সহায়তায় তিন হাজার পর্যটক উদ্ধার

ফেনী নদীতে অভিযানে এক লক্ষ চিংড়ি পোনা জব্দ

ফেনী নদীতে অভিযানে এক লক্ষ চিংড়ি পোনা জব্দ

সিআরএ আহ্বায়ক কমিটির সঙ্গে ব্যবসায়ী জিয়া উদ্দিন রনির সৌজন্য সাক্ষাৎ

সিআরএ আহ্বায়ক কমিটির সঙ্গে ব্যবসায়ী জিয়া উদ্দিন রনির সৌজন্য সাক্ষাৎ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
×