ঢাকা, ৩১ মার্চ-২০২৬
চীফ রিপোর্টার : সারাদেশে হামের প্রাদুর্ভাবে হটাৎ আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে যাওয়া ও মৃত্যুর ঘটনায় দেশজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। দেশের বিভিন্ন হাসপাতালে প্রতিদিনই ভর্তি করা হচ্ছে হাম আক্রান্তদের। এরইমধ্যে অন্তত ১০টি জেলায় হামের প্রকোপ দেখা দিয়েছে।
রাজধানীর মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতালে চলতি বছরে মার্চ পর্যন্ত ২২ শিশুর মৃত্যু হয়েছে। অন্যদিকে সারা দেশে শুধু মার্চ মাসে কমপক্ষে ২১ শিশুর মৃত্যু হয়েছে।
৩০ মার্চ (সোমবার) সংক্রামক ব্যাধি হাসপাতাল জুনিয়র কনসালটেন্ট ডা. শ্রীবাস পাল ২২ শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, চলতি বছরে হাম আক্রান্ত ছয় শতাধিক রোগী সংক্রামক ব্যাধি হাসপাতালে চিকিৎসা নিয়েছে। এর মধ্যে ২২ শিশুর মৃত্যু হয়েছে। চলতি মার্চ মাসেই আক্রান্ত পাঁচ শতাধিক ভর্তি হয়েছে।
এই চিকিৎসক আরও জানান, বর্তমানে ভর্তি আছে শতাধিক। নিয়মিত টিকা না পাওয়াতেই প্রাদুর্ভাব বেড়েছে বলে জানান তিনি।
কোভিডের সময় মেনে চলা স্বাস্থ্যবিধি মেনে চললে হাম প্রতিরোধ সম্ভব বলে জানান ডা. শ্রীবাস পাল।
Related News :

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র 10th Land Forces Talks (LFT)-2026 এর সফল সমাপ্তি

প্রথম নারী প্রধান তথ্য কমিশনার হলেন জাবির অধ্যাপক ড. নাহরিন ইসলাম খান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির প্রতীকী দায়িত্বে এইচএসসি পড়ুয়া শীতল

আন্তর্জাতিক কন্যাশিশু দিবস আজ

বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতানের ৩২তম মৃত্যুবার্ষিকী আজ

ঢাকায় ‘ইন্টারন্যাশনাল ট্রেনিং অ্যান্ড এডুকেশন প্রোগ্রাম’ উদ্বোধন

আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস-২০২৬ পালিত

নারীদের কর্মক্ষেত্রে যাওয়ার জন্য আরও ১০০ বাস চালু করা হচ্ছে

চাঁদের বিরল দৃশ্য : ‘হারভেস্ট মুন’ দেখা যাবে আজ দেশের আকাশে


