ঢাকা, ০৮ নভেম্বর-২০২৬
চীফ রিপোর্টার : ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৃথক অভিযানে ই-সিগারেট বা ভেপ, সিগারেট, নিষিদ্ধ বিউটি ক্রিম ও স্বর্ণালংকার জব্দ করেছেন কাস্টমস গোয়েন্দা কর্মকর্তারা। জব্দ করা এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ৩২ লাখ দুই হাজার ৫০০ টাকা।
কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি) আজ ০৮ নভেম্বর (রবিবার) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গত ৬ ও ৭ নভেম্বর পৃথক অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করা হয়েছে। ৬ নভেম্বর গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস গোয়েন্দা কর্মকর্তারা কুয়ালালামপুর থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটের যাত্রী সুলতানা রাজিয়ার ব্যাগ তল্লাশি করেন। এ সময় তার ব্যাগ থেকে ৯০টি ই-সিগারেট বা ভেপ, ১২ কেজি নিষিদ্ধ গৌরী ক্রিম ও ১০০ গ্রাম স্বর্ণালংকার উদ্ধার করা হয়।
কর্মকর্তারা ওই যাত্রীর পাসপোর্টে গত ১৩ আগস্ট ১০০ গ্রাম স্বর্ণালংকার দেশে আনার একটি এন্ট্রি দেখতে পান। একই বছরে তাকে আবারও ১০০ গ্রাম স্বর্ণালংকার বহন করতে দেখা যাওয়ায় সর্বশেষ চালানটি জব্দ করা হয়েছে বলে জানিয়েছে সিআইআইডি।
অন্যদিকে ৭ নভেম্বর কাতার থেকে আসা কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটের ব্যাগেজ বেল্ট থেকে পরিত্যক্ত অবস্থায় ১৬৬ কার্টন সিগারেট জব্দ করেন কাস্টমস কর্মকর্তারা। জব্দ করা পণ্যগুলোর আনুমানিক মোট বাজারমূল্য ৩২ লাখ ২ হাজার ৫০০ টাকা বলে জানিয়েছে সিআইআইডি। যাত্রীদের ব্যাগে ই-সিগারেট ও ভেপের সন্ধান পাওয়ার ঘটনায় চোরাচালানের নতুন কৌশল নিয়ে কাস্টমস কর্মকর্তাদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।
সিআইআইডি জানিয়েছে, জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ ও নিষিদ্ধ পণ্যের অবৈধ প্রবেশ ঠেকানোর পাশাপাশি সরকারি রাজস্ব সুরক্ষায় বিমানবন্দরে নজরদারি ও চোরাচালানবিরোধী অভিযান অব্যাহত থাকবে।
Related News :

রাজধানীর মতিঝিল থেকে গোপালগঞ্জের সাবেক তিন ইউপি চেয়ারম্যান গ্রেফতার

নারায়ণগঞ্জে মাদক ব্যবসার প্রতিবাদ করায় পুলিশ সদস্যের হাত-পা ভেঙে কাটা হলো রগ

মানিকগঞ্জের সিঙ্গাইরে ট্রিপল মার্ডার : ৫ জনের মৃত্যুদণ্ড, ৮ জনের যাবজ্জীবন

ঢাকা ও পার্শ্ববর্তী জেলাগুলোর শিল্পাঞ্চলে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন

গ্রাউন্ড অপারেশন আধুনিকায়নে ২২ মিলিয়ন ডলার বিনিয়োগের পরিকল্পনা ইউএস-বাংলার

বাড়ি থেকে ডেকে নিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ কর্মীকে কুপিয়ে হত্যা

নারায়ণগঞ্জে পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ

দেশবিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদে জামায়াত-শিবিরকে প্রতিরোধের ডাক মুক্তিযোদ্ধাদের

সাভারে পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশ বাহিনীর সংঘর্ষে আহত অন্তত ১৫ জন



