ঢাকা, ১৪ আগস্ট-২০২৫
মহিদুল ইসলাম শাহীন (খুলনা জেলা প্রতিনিধি) : যশোর হতে চাঞ্চল্যকর স্বামী কর্তৃক স্ত্রী হত্যা মামলার ঘাতক স্বামীকে গ্রেফতার করেছে র্যাব-৬। আজ ১৪ আগস্ট (বৃহস্পতিবার) বিকালে র্যাব-৬, (যশোর ক্যাম্প) এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে যশোর জেলার বাঘারপাড়া থানাধীন কৃষ্ণনগর পশ্চিমপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে সিরাজগঞ্জ উল্লাপাড়া মডেল থানার স্বামী কর্তৃক স্ত্রীকে হত্যা মামলার প্রধান পলাতক আসামি মোঃ আছাদুল মন্ডল (৪৮), পিতা- মোঃ গোলবার মন্ডল, সাং- পশ্চিম মহেশপুর, থানা- উল্লাপাড়া, জেলা- সিরাজগঞ্জকে গ্রেফতার করে।
প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, ভিকটিম রিনা খাতুন (৪০) গ্রেফতারকৃত আসামির স্ত্রী। বেশ কিছুদিন যাবৎ আসামি তার বসতবাড়ী বিক্রয় করার জন্য পায়তারা করছিল। ভিকটিম তাতে বাধা দিলে, গ্রেফতারকৃত আসামি ভিকটিমকে গালমন্দ ও মারপিট করে। উক্ত বসতবাড়ী বিক্রয়কে কেন্দ্র করে ঘটনার দিন ২৩ জুলাই ২০২৫ তারিখ আনুমানিক ১২ ঘটিকার সময় গ্রেফতারকৃত আসামি অন্যান্য আসামিদের সহায়তায় ভিকটিমকে হত্যা করে।
উক্ত ঘটনার বিষয়ে ভিকটিমের বড় ভাই বাদী হয়ে সিরাজগঞ্জ উল্লাপাড়া মডেল থানায় আসামিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করে। উক্ত হত্যার বিষয়টি ব্যাপক চাঞ্চল্যকর হওয়ায় হত্যাকান্ডের রহস্য উদঘাটনসহ হত্যার সাথে জড়িত আসামিদের গ্রেফতারে র্যাব-৬ ছায়া তদন্ত অব্যাহত রাখে। গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
Related News :

যাত্রাবাড়ীতে মাদক অভিযানে এসআরবির ওপর হামলা, ২৬ জন কারাগারে

রাজধানীর পল্লবী-রূপনগর এলাকার সন্ত্রাসী গ্রুপের ৮ সদস্য গ্রেপ্তার

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৩৫৩ জনকে আটক করেছে পুলিশ

ফিঙ্গার প্রিন্ট জাল করে সিম নিবন্ধন, চক্রের হোতাসহ আটক ৩

ডিএমপির মতিঝিল বিভাগের অভিযানে গ্রেফতার ৬৬

যাত্রাবাড়ীতে ৩৫ লাখ টাকার জালনোটসহ দুই পেশাদার জালনোট কারবারি গ্রেফতার করেছে ডিবি

রাজধানীর যাত্রাবাড়ীতে হত্যা মামলার ২ আসামি গ্রেফতার

রাজধানীতে স্ত্রীর গলা কেটে খাটের নিচে লুকিয়ে রেখে স্বামী পলাতক

রাজধানীতে শিক্ষিকা হত্যা মামলার ২ আসামি গ্রেপ্তার


