ঢাকা, ০৭ এপ্রিল-২০২৬
স্টাফ রিপোর্টার : ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ সোমবার রাজধানীর সায়েদাবাদ ও টিকাটুলি এলাকায় অভিযান পরিচালনা করে ২১টি দোকান ও অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে। ডিএমপি’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে ০৬ এপ্রিল (সোমবার) এ কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার দিনব্যাপী পরিচালিত এসব অভিযানে ফুটপাত ও সড়কের অবৈধ দখল উচ্ছেদ এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, সায়েদাবাদ বাস টার্মিনালের ভিতরে থাকা অবৈধ ২১টি দোকান ও স্থাপনা বুলডোজারের মাধ্যমে উচ্ছেদ করা হয়েছে। এ অভিযান পরিচালনাকালে কোনো আর্থিক জরিমানা ও গ্রেফতার করা হয়নি।
এছাড়া, সোমবার সকাল ১০ টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত রাজধানীর টিকাটুলি থেকে হাটখোলা এলাকায় অবৈধ দোকানপাট ও বাস কাউন্টারের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করেছে ডিএমপির ট্রাফিক ওয়ারী বিভাগ। এ অভিযানে ওই এলাকায় অবৈধ দোকানপাট সরিয়ে ফুটপাত সম্পূর্ণ দখলমুক্ত করা হয়েছে এবং অবৈধ বাস কাউন্টারগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। জনসাধারণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে এবং সড়কে শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

Related News :

বাণিজ্য মেলার মাঠের স্থাপনা গুঁড়িয়ে ট্রাক্টর দিয়ে চাষ করলেন শেকৃবি শিক্ষার্থীরা

তাহসিফের মৃত্যুর ঘটনায় বাবার মামলা : বন্ধু দীপকে গ্রেপ্তার দেখানো হয়েছে

গুলিস্তান-সদরঘাট ফুটপাত থেকে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

রাজপথ দখলমুক্ত ও নাগরিক সেবায় অবহেলায় কঠোর ব্যবস্থা নেবে ডিএসসিসি

ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগারওয়ালা'কে রাজধানীর বনানী থেকে গ্রেপ্তার

রাজধানীর শ্যামলীতে ট্রাকচাপায় দুই নারীর মৃত্যু

ট্রাফিক আইন লঙ্ঘন করায় ডিএমপিতে ২,৭৯৯ মামলা

মিরপুরের মতো মোহাম্মদপুরের ফুটপাতে অবৈধ হকারদের বিরুদ্ধে অভিযান হবে

রাজধানীর মতিঝিলে হিরাঝিল হোটেলকে ৩ লাখ টাকা জরিমানা করেছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ


