ঢাকা, ১৬ অক্টোবর-২০২৫
স্টাফ রিপোর্টার : রাজধানীর দারুসসালাম থানাধীন গাবতলী মাজার রোডে পুলিশ সার্জেন্টকে দায়িত্ব পালনে বাধা প্রদান করার ঘটনায় প্রাইভেটকারের মালিক মো. শামীম মোল্লাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং স্ত্রী মোসা. আয়েশা খাতুনকে দশ হাজার টাকা জরিমানা অনাদায়ে পনেরো দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন বিজ্ঞ স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত, ঢাকা।
মিরপুর ট্রাফিক বিভাগ সূত্রে জানা যায়, ১৬ অক্টোবর (বৃহস্পতিবার) সকাল আনুমানিক ৭ টায় মিরপুর ট্রাফিক বিভাগে কর্মরত সার্জেন্ট আবু সুফিয়ান গাবতলী মাজার রোডে একটি প্রাইভেটকারকে সিগন্যাল অমান্য করার কারনে থামার নির্দেশ প্রদান করেন। এ সময় তিনি গাড়ির কাগজপত্র দেখতে চাইলে প্রাইভেটকারটির মালিক ও তার স্ত্রী গাড়ি থেকে বের হয়ে সার্জেন্টকে দায়িত্ব পালনে বাধা প্রদান করে এবং তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। পরবর্তীতে উক্ত সার্জেন্ট সাধারণ পথচারীদের সহযোগিতায় তাদেরকে আটক করে দারুসসালাম থানায় হস্তান্তর করেন।
আটককৃত মো. শামীম মোল্লা ও তার স্ত্রী আয়েশা খাতুনকে বিজ্ঞ স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে উপস্থাপন করা হলে বিজ্ঞ আদালত মো. শামীম মোল্লাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও তার স্ত্রী আয়েশা খাতুনকে দশ হাজার টাকা জরিমানা অনাদায়ে পনেরো দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
Related News :

বাণিজ্য মেলার মাঠের স্থাপনা গুঁড়িয়ে ট্রাক্টর দিয়ে চাষ করলেন শেকৃবি শিক্ষার্থীরা

তাহসিফের মৃত্যুর ঘটনায় বাবার মামলা : বন্ধু দীপকে গ্রেপ্তার দেখানো হয়েছে

গুলিস্তান-সদরঘাট ফুটপাত থেকে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

রাজপথ দখলমুক্ত ও নাগরিক সেবায় অবহেলায় কঠোর ব্যবস্থা নেবে ডিএসসিসি

ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগারওয়ালা'কে রাজধানীর বনানী থেকে গ্রেপ্তার

রাজধানীর শ্যামলীতে ট্রাকচাপায় দুই নারীর মৃত্যু

ট্রাফিক আইন লঙ্ঘন করায় ডিএমপিতে ২,৭৯৯ মামলা

মিরপুরের মতো মোহাম্মদপুরের ফুটপাতে অবৈধ হকারদের বিরুদ্ধে অভিযান হবে

রাজধানীর মতিঝিলে হিরাঝিল হোটেলকে ৩ লাখ টাকা জরিমানা করেছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ


