সাতক্ষীরায় বিজিবির অভিযানে চোরাই পণ্য জব্দ

ঢাকা, ২৫ জুলাই-২০২৫

জেলা প্রতিনিধি : সাতক্ষীরা জেলার বিভিন্ন সীমান্তে অভিযান চালিয়ে ভারতীয় বিভিন্ন চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ ২৫ জুলাই (শুক্রবার) অভিযান চালিয়ে এসব মালামাল জব্দ করে বিজিবি। জব্দকৃত মালপত্রের বাজার মূল্য আনুমানিক ৩ লাখ ৮৮ হাজার টাকা। সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলার গাজীপুর, পদ্মশাখরা, কুশখালী, চান্দুড়িয়া, কাকডাঙ্গা, মাদরা বিওপি এবং ঝাউডাঙ্গা বিওপির আওতাধীন বিভিন্ন সীমান্তে অভিযান চালানো হয়।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার গাজীপুর বিওপির বিশেষ অভিযানিক দল মোবারকের মোড় থেকে ১০ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ করে। পদ্মশাখরা বিওপির বিশেষ অভিযানিক দল ফুটবল মাঠ থেকে শাড়ি ও বোরকা এবং কুশখালী বিওপির বিশেষ অভিযানিক দল শ্মশানঘাট নামক স্থান থেকে ভারতীয় বোরকা জব্দ করে।

এছাড়া, কলারোয়া উপজেলার চান্দুড়িয়া বিওপির বিশেষ অভিযানিক দল কাদপুর থেকে ভারতীয় ঔষধ, ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্প এর বিশেষ অভিযানিক দল লাঙ্গলঝাড়া থেকে শাড়ি জব্দ করে। মাদরা বিওপির বিশেষ অভিযানিক দল তালতলা ও ভাদিয়ালী থেকে ঔষধ এবং কাকডাঙ্গা বিওপির বিশেষ অভিযানিক দল রাজ্জাকের মোড় থেকে ভারতীয় শাড়ি জব্দ করে। তবে, বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যাওয়ায় তাদের আটক করা যায়নি।

সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশরাফুল হক জানান, শুল্ককর ফাঁকি দিয়ে চোরাকারবারিরা এসব মালামাল অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে পাচার করার সময় জব্দ করা হয়। তিনি বলেন, জব্দকৃত মালামাল কাস্টমসে জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। মাদকদ্রব্যসমূহ সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জিডি করে পরবর্তীতে জনসম্মুখে ধ্বংসের জন্য স্টোরে জমা রাখা হয়েছে।

Related News :

যাত্রাবাড়ীতে মাদক অভিযানে এসআরবির ওপর হামলা, ২৬ জন কারাগারে

যাত্রাবাড়ীতে মাদক অভিযানে এসআরবির ওপর হামলা, ২৬ জন কারাগারে

রাজধানীর পল্লবী-রূপনগর এলাকার সন্ত্রাসী গ্রুপের ৮ সদস্য গ্রেপ্তার

রাজধানীর পল্লবী-রূপনগর এলাকার সন্ত্রাসী গ্রুপের ৮ সদস্য গ্রেপ্তার

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৩৫৩ জনকে আটক করেছে পুলিশ

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৩৫৩ জনকে আটক করেছে পুলিশ

ফিঙ্গার প্রিন্ট জাল করে সিম নিবন্ধন, চক্রের হোতাসহ আটক ৩

ফিঙ্গার প্রিন্ট জাল করে সিম নিবন্ধন, চক্রের হোতাসহ আটক ৩

ডিএমপির মতিঝিল বিভাগের অভিযানে গ্রেফতার ৬৬

ডিএমপির মতিঝিল বিভাগের অভিযানে গ্রেফতার ৬৬

যাত্রাবাড়ীতে ৩৫ লাখ টাকার জালনোটসহ দুই পেশাদার জালনোট কারবারি গ্রেফতার করেছে ডিবি

যাত্রাবাড়ীতে ৩৫ লাখ টাকার জালনোটসহ দুই পেশাদার জালনোট কারবারি গ্রেফতার করেছে ডিবি

রাজধানীর যাত্রাবাড়ীতে হত্যা মামলার ২ আসামি গ্রেফতার

রাজধানীর যাত্রাবাড়ীতে হত্যা মামলার ২ আসামি গ্রেফতার

রাজধানীতে স্ত্রীর গলা কেটে খাটের নিচে লুকিয়ে রেখে স্বামী পলাতক

রাজধানীতে স্ত্রীর গলা কেটে খাটের নিচে লুকিয়ে রেখে স্বামী পলাতক

রাজধানীতে শিক্ষিকা হত্যা মামলার ২ আসামি গ্রেপ্তার

রাজধানীতে শিক্ষিকা হত্যা মামলার ২ আসামি গ্রেপ্তার

গাজীপুরে খণ্ডিত নারীর মরদেহের পরিচয় শনাক্ত, হত্যার রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩

গাজীপুরে খণ্ডিত নারীর মরদেহের পরিচয় শনাক্ত, হত্যার রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
×