ঢাকা, ০১ ফেব্রুয়ারি-২০২৬
আনোয়ার হোসেন, (স্টাফ রিপোর্টার) : লক্ষ্মীপুর-৪ রামগতি -কমলনগর আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী আল্লামা খালেদ সাইফুল্লাহ (পীর সাহেব কমলনগর)–এর নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। এই জনসভায় বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর, মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই। তিনি বলেন, জনগণ যদি যোগ্য ও সৎ নেতৃত্বকে সমর্থন করে, তবে সমাজ ও রাষ্ট্রে শান্তি প্রতিষ্ঠিত হবে। একটা দল ইসলামি শরিয়া থেকে সরে গিয়ে আমেরিকা আর ভারতের সাথে গোপন সরযন্ত্রে মেতে উঠেছে। বিদেশিদের তাবেদারি করে যে ইনসাফ তারা কায়েম করতে চায়,এমন ইনসাফ আমরা এই দেশে দেখতে চাইনা।
এ সময় বিশেষ অতিথি হিসেবে মুফতী হাবিবুর রহমান মিছবাহ (কুয়াকাটা) এবং মুফতী রেজাউল করীম আবরারসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দসহ দলের বিভিন্ন স্তরের নেতারা ধারাবাহিকভাবে বক্তব্য প্রদান করেন। বক্তারা বলেন, লক্ষ্মীপুর-৪ আসনের উন্নয়ন ও সুশাসন বাস্তবায়নে ইসলামী আন্দোলন বাংলাদেশের বিকল্প নেই। তাই আগামী নির্বাচনে হাতপাখা প্রতীকে ভোট দিয়ে আল্লামা খালেদ সাইফুল্লাহকে বিজয়ী করার আহ্বান জানান।
Related News :

ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা

সংরক্ষিত আসনের এমপি ফেরদৌসী মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর

ঢাকা মহানগর উত্তর বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত : বহিষ্কার ১৪

মতিঝিল আরামবাগে বিএসটিআইয়ের অভিযানে ৬ শতাধিক পানির জার ধ্বংস

চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের প্রায় দেড় হাজার গাড়ি নিয়ে লং মার্চ শুরু

ইনসাফের কথা বলা অপকর্মকারীদের জনগণ বিশ্বাস করে না

নৈতিক স্খলনজনিত কারণে সাতক্ষীরা-৪ আসনের এমপি বহিষ্কার

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী পদে নিয়োগ পেয়েছেন রাশেদ খাঁন

শৈলকুপায় বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষে অর্ধশতাধিক আহত


