ঢাকা, ০১ সেপ্টেম্বর-২০২৫
স্টাফ রিপোর্টার : বাংলাদেশ ও আন্তর্জাতিক রেড ক্রস কমিটি (আইসিআরসি) আজ ০১ সেপ্টেম্বর (সোমবার) জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা এবং স্বাগতিক জনগোষ্ঠীর জন্য চলমান সহায়তা আরও জোরদারের আগ্রহ প্রকাশ করেছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশে আইসিআরসির নবনিযুক্ত প্রধান প্রতিনিধি নিকোলাস পল আলবিন ফ্লুরি আজ পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের কাছে তার পরিচয়পত্র পেশ করার সময় এ আগ্রহ প্রকাশ করেন।
সাক্ষাতে তারা মানবিক সহায়তা, দুর্যোগ ব্যবস্থাপনা এবং আন্তর্জাতিক মানবিক আইন বিষয়ে বাংলাদেশ ও আইসিআরসির মধ্যে সহযোগিতা জোরদারের উপায় নিয়েও মতবিনিময় করেন। পররাষ্ট্র উপদেষ্টা আইসিআরসির সঙ্গে সরকারের অব্যাহত সহযোগিতার আশ্বাস দেন। সংস্থাটি ২০১০ সাল থেকে বাংলাদেশে এর কার্যক্রম পরিচালনা করছে। ফ্লুরি পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়ামের সাথেও সৌজন্য সাক্ষাৎ করেন এবং আইসিআরসির চলমান ও পরিকল্পিত কর্মসূচি নিয়ে আলোচনা করেন।
পররাষ্ট্র সচিব ও বাংলাদেশের জাতীয় আন্তর্জাতিক মানবিক আইন (আইএইচএল) কমিটির চেয়ারম্যান আসাদ আলম আইসিআরসির সহযোগিতায় কমিটির কার্যক্রমের প্রশংসা করেন। এছাড়া তিনি আইসিআরসির গ্লোবাল আইএইচএল ইনিশিয়েটিভে বাংলাদেশের চলমান সম্পৃক্ততার বিষয়ে আলোচনা করেন।
সুইস নাগরিক ফ্লুরি দীর্ঘ কর্মজীবনে ইউক্রেন, নাগর্নো-কারাবাখ, মধ্য এশিয়া, ককেশাস, বলকান অঞ্চলসহ জেনেভায় আইসিআরসি সদরদপ্তরে দায়িত্ব পালন করেছেন।
Related News :

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র 10th Land Forces Talks (LFT)-2026 এর সফল সমাপ্তি

প্রথম নারী প্রধান তথ্য কমিশনার হলেন জাবির অধ্যাপক ড. নাহরিন ইসলাম খান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির প্রতীকী দায়িত্বে এইচএসসি পড়ুয়া শীতল

আন্তর্জাতিক কন্যাশিশু দিবস আজ

বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতানের ৩২তম মৃত্যুবার্ষিকী আজ

ঢাকায় ‘ইন্টারন্যাশনাল ট্রেনিং অ্যান্ড এডুকেশন প্রোগ্রাম’ উদ্বোধন

আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস-২০২৬ পালিত

নারীদের কর্মক্ষেত্রে যাওয়ার জন্য আরও ১০০ বাস চালু করা হচ্ছে

চাঁদের বিরল দৃশ্য : ‘হারভেস্ট মুন’ দেখা যাবে আজ দেশের আকাশে


