রাজধানীর ৩৩টি খাল রক্ষণাবেক্ষণে কাজ করবে ডিএনসিসি

ঢাকা, ১৫ মে-২০২৫

স্টাফ রিপোর্টার : ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজ বলেছেন, ঢাকা শহরের ৩৩টি খাল ও লেক দখল, দূষণরোধ এবং লেকের পাড়ে গাছ লাগিয়ে সবুজায়ন করতে কাজ করবে বেশ কয়েকটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান। তিনি বলেন, পহেলা জুন থেকে কর্ম পরিকল্পনা অনুযায়ী কার্যক্রম শুরু করা হবে।

আজ ১৫ মে (বৃহস্পতিবার) ঢাকার শহরের খাল ও লেকের পাড় সবুজায়ন কার্যক্রমের সরেজমিন পরিদর্শন শেষে স্বেচ্ছাসেবকদের প্রতিবেদন প্রদান ও কর্মপরিকল্পনা অনুযায়ী খালের এলাকা নির্ধারণী সভায় তিনি এসব কথা বলেন।

ডিএনসিসি প্রশাসক বলেন, আমরা প্রতি এক কিলোমিটার খালের পাড়ে গাছ লাগানো ও রক্ষণাবেক্ষণের জন্য একজন করে মালী নিয়োগ দিচ্ছি। যারা এই স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানগুলোর সাথে একত্রে কাজ করবে।

সভায় উপস্থিত স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানসমূহের সেচ্ছাসেবকগণ সরজমিন পরিদর্শনকালে খালসমূহের বিদ্যমান অবস্থার বিবরণ সভাকে অবহিত করে এবং সমাধানে করণীয় কর্ম পরিকল্পনা উপস্থাপন করেন। বিষয়গুলো খুব দ্রুত সময়ের মধ্যে নিষ্পত্তি করা হবে বলে জানান ডিএনসিসি প্রশাসক।

কর্ম পরিকল্পনা অনুযায়ী, রামপুরা খাল নিয়ে কাজ করবে গ্রীন ভয়েস, আব্দুল্লাহপুর খাল নিয়ে কাজ করবে ওএবি ফাউন্ডেশন (আরএসডিবি)।  এইরূপ ৩৩টি খালের নির্দিষ্ট স্থানকে নিজেদের কর্মক্ষেত্র হিসেবে ব্রাইটার্স, হিউম্যান সেফটি ফাউন্ডেশন, ইয়াং ক্লাইমেট এ্যাকশন নেটওয়ার্ক (ইউক্যান), স্মৃতি সরকার, দক্ষিণখান ওয়েলফেয়ার সোসাইটি, ইয়ুথ এনভায়রনমেন্ট এন্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন এবং আলোকিত করি আমরা নামক স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের বন্টন করেন। এ বিষয় স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানগুলো সাথে আগামী সপ্তাহে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হবে বলে জানান ডিএনসিসি প্রশাসক।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ডিএনসিসির পরিবেশ, জলবায়ু ও দূর্যোগ ব্যবস্থাপনা সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ আবুল কাশেম, নগর পরিকল্পনাবিদ সানজিদা হক ও সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

Related News :

বাণিজ্য মেলার মাঠের স্থাপনা গুঁড়িয়ে ট্রাক্টর দিয়ে চাষ করলেন শেকৃবি শিক্ষার্থীরা

বাণিজ্য মেলার মাঠের স্থাপনা গুঁড়িয়ে ট্রাক্টর দিয়ে চাষ করলেন শেকৃবি শিক্ষার্থীরা

তাহসিফের মৃত্যুর ঘটনায় বাবার মামলা : বন্ধু দীপকে গ্রেপ্তার দেখানো হয়েছে

তাহসিফের মৃত্যুর ঘটনায় বাবার মামলা : বন্ধু দীপকে গ্রেপ্তার দেখানো হয়েছে

গুলিস্তান-সদরঘাট ফুটপাত থেকে  শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

গুলিস্তান-সদরঘাট ফুটপাত থেকে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

রাজপথ দখলমুক্ত ও নাগরিক সেবায় অবহেলায় কঠোর ব্যবস্থা নেবে ডিএসসিসি

রাজপথ দখলমুক্ত ও নাগরিক সেবায় অবহেলায় কঠোর ব্যবস্থা নেবে ডিএসসিসি

ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগারওয়ালা'কে রাজধানীর বনানী থেকে গ্রেপ্তার

ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগারওয়ালা'কে রাজধানীর বনানী থেকে গ্রেপ্তার

রাজধানীর শ্যামলীতে ট্রাকচাপায় দুই নারীর মৃত্যু

রাজধানীর শ্যামলীতে ট্রাকচাপায় দুই নারীর মৃত্যু

ট্রাফিক আইন লঙ্ঘন করায় ডিএমপিতে ২,৭৯৯ মামলা

ট্রাফিক আইন লঙ্ঘন করায় ডিএমপিতে ২,৭৯৯ মামলা

মিরপুরের মতো মোহাম্মদপুরের ফুটপাতে অবৈধ হকারদের বিরুদ্ধে অভিযান হবে

মিরপুরের মতো মোহাম্মদপুরের ফুটপাতে অবৈধ হকারদের বিরুদ্ধে অভিযান হবে

রাজধানীর মতিঝিলে হিরাঝিল হোটেলকে ৩ লাখ টাকা জরিমানা করেছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ

রাজধানীর মতিঝিলে হিরাঝিল হোটেলকে ৩ লাখ টাকা জরিমানা করেছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ

রাজধানীতে কোটি টাকার নকল ও অনুমোদনহীন ওষুধ-সরঞ্জামসহ গ্রেপ্তার ৩

রাজধানীতে কোটি টাকার নকল ও অনুমোদনহীন ওষুধ-সরঞ্জামসহ গ্রেপ্তার ৩

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
×