ঢাকা, ০২ অক্টোবর-২০২৬
স্টাফ রিপোর্টার : রাজধানীর মোহাম্মদপুরে একটি চার্চ থেকে ৭০ কেজি ওজনের চুরি হওয়া একটি ঘণ্টা উদ্ধার করেছে পুলিশ। ০১ অক্টোবর (বৃহস্পতিবার) দিবাগত রাত ২টা ৫০ মিনিটের দিকে জাকির হোসেন রোডস্থ একটি ডাস্টবিনের পাশ থেকে ঘণ্টাটি উদ্ধার করা হয়েছে।
আজ ০২ অক্টোবর (শুক্রবার) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম। তিনি জানান, এ ঘটনায় এখনও কাউকে আটক বা গ্রেপ্তার করা যায়নি।
ওসি আরও জানান, বুধবার রাতে চার্চ থেকে একটি পিতলের ঘন্টা চুরি হয়েছিল। এরপর এ ঘটনায় একটি মামলা হয়। মামলার পর বৃহস্পতিবার রাতে ডাস্টবিনের পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় একটি সাদা পলিথিন ব্যাগে মোড়ানো চুরি যাওয়া ঘণ্টাটি অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। চুরির পূর্বে সিসিটিভি রেকর্ডিং বন্ধ হওয়ার বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। আশপাশের অন্যান্য সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও চুরির সঙ্গে জড়িতদের শনাক্তকরণ ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, বুধবার রাত ১২টার পর মোহাম্মদপুরের ৯২ আসাদ এভিনিউ (ওয়াসা ভবনের সামনে) অবস্থিত ‘সেইন্ট পল স্কুল অ্যান্ড চার্চ’-এর দ্বিতীয় তলার ফাঁকা জায়গায় রক্ষিত ঘণ্টাটি চুরি হয়। পরে এ ঘটনায় মোহাম্মদপুর থানায় চার্চের সংশ্লিষ্ট ব্যক্তি একটি মামলা করেন।
Related News :

বাণিজ্য মেলার মাঠের স্থাপনা গুঁড়িয়ে ট্রাক্টর দিয়ে চাষ করলেন শেকৃবি শিক্ষার্থীরা

তাহসিফের মৃত্যুর ঘটনায় বাবার মামলা : বন্ধু দীপকে গ্রেপ্তার দেখানো হয়েছে

গুলিস্তান-সদরঘাট ফুটপাত থেকে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

রাজপথ দখলমুক্ত ও নাগরিক সেবায় অবহেলায় কঠোর ব্যবস্থা নেবে ডিএসসিসি

ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগারওয়ালা'কে রাজধানীর বনানী থেকে গ্রেপ্তার

রাজধানীর শ্যামলীতে ট্রাকচাপায় দুই নারীর মৃত্যু

ট্রাফিক আইন লঙ্ঘন করায় ডিএমপিতে ২,৭৯৯ মামলা

মিরপুরের মতো মোহাম্মদপুরের ফুটপাতে অবৈধ হকারদের বিরুদ্ধে অভিযান হবে

রাজধানীর মতিঝিলে হিরাঝিল হোটেলকে ৩ লাখ টাকা জরিমানা করেছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ


