ঢাকা, ৩০ আগস্ট-২০২৬
ক্রাইম রিপোর্টার : রাজধানীর মিরপুর পল্লবী বিহারী ক্যাম্পে বিএনপি ও জামায়াতপন্থিদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় কয়েক রাউন্ড গুলি ও ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটেছে। ঘটনাস্থলে গুলির খোসা পড়ে থাকতে দেখা যায়। ২৯ আগস্ট (শনিবার) সন্ধ্যায় পল্লবীর তালাব ক্যাম্পের সামনে এ ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দারা জানান, ক্যাম্পের বি ব্লকের ৪ নম্বর লাইনে মরদেহ গোসল করানোর ঘরকে কেন্দ্র করে দুই পক্ষের বিরোধের সূত্রপাত হয়। একপর্যায়ে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় গুলি ও ককটেল বিস্ফোরণের শব্দ শোনা যায়।
পুলিশ বলছে, স্থানীয় জামায়াত কর্মী মানিকের নেতৃত্বে আনুমানিক ৫০-৬০ জন এবং বিএনপিপন্থি সোহেল ও পাকিস্তানিদের সংগঠনের নেতা সাদাকাত খান ফাক্কুর নেতৃত্বাধীন ২০০-২৫০ জনের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। এ সময় উভয় পক্ষের মধ্যে কয়েক রাউন্ড গুলিবর্ষণের ঘটনাও ঘটেছে।
পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, ক্যাম্পে একটি মৃতদেহের গোসলখানা তৈরি করা হচ্ছিল। সেখানে পানির পাম্প বসানো নিয়ে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। তিনি বলেন, ‘পানির পাম্প বসানো নিয়ে ঝামেলার সূত্রপাত হয়। ঝামেলাটা তাদের আভ্যন্তরীণ; পরে এর জেরে ঝামেলাটা দুই পক্ষের মধ্যে ছড়ায়।’
ওসি বলেন, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ঘটনাস্থলে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে।
Related News :

বাণিজ্য মেলার মাঠের স্থাপনা গুঁড়িয়ে ট্রাক্টর দিয়ে চাষ করলেন শেকৃবি শিক্ষার্থীরা

তাহসিফের মৃত্যুর ঘটনায় বাবার মামলা : বন্ধু দীপকে গ্রেপ্তার দেখানো হয়েছে

গুলিস্তান-সদরঘাট ফুটপাত থেকে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

রাজপথ দখলমুক্ত ও নাগরিক সেবায় অবহেলায় কঠোর ব্যবস্থা নেবে ডিএসসিসি

ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগারওয়ালা'কে রাজধানীর বনানী থেকে গ্রেপ্তার

রাজধানীর শ্যামলীতে ট্রাকচাপায় দুই নারীর মৃত্যু

ট্রাফিক আইন লঙ্ঘন করায় ডিএমপিতে ২,৭৯৯ মামলা

মিরপুরের মতো মোহাম্মদপুরের ফুটপাতে অবৈধ হকারদের বিরুদ্ধে অভিযান হবে

রাজধানীর মতিঝিলে হিরাঝিল হোটেলকে ৩ লাখ টাকা জরিমানা করেছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ


