ঢাকা, ০৯ জুন-২০২৬
ক্রাইম রিপোর্টার : রাজধানীর মিরপুর মডেল থানা এলাকা থেকে জেল পলাতক ও একাধিক প্রতারণা মামলার আসামিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)। ০৮ জুন (সোমবার) বিকেলে মিরপুর-১ এলাকার একটি রেস্টুরেন্টে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
আজ ০৯ জুন (মঙ্গলবার) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। আসমির নাম অহিদুল আলম ভূঁইয়া ওরফে সাজিদ (৫৭)। গ্রেফতারের সময় তার কাছ থেকে বিভিন্ন কোম্পানির ১০টি সিম কার্ড এবং বিভিন্ন ব্যাংকের ১০টি হিসাব নম্বর সংবলিত মোট ২৩টি ব্লাঙ্ক চেক উদ্ধার করা হয়।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, অহিদুল দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের আর্থিক প্রতারণাসহ হজে লোক পাঠানোর নামে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণামূলক কর্মকাণ্ড করে আসছিলেন। সে পুলিশ হেডকোয়ার্টার্স ও কারা অধিদপ্তরের প্রকাশিত জেল পলাতক তালিকার ৬০ নম্বর ক্রমিকের তালিকাভুক্ত আসামি।
নরসিংদী জেলার মনোহরদী থানায় দায়ের করা বিভিন্ন প্রতারণা মামলায় অহিদুলের বিরুদ্ধে ১০টিরও অধিক গ্রেফতারি পরোয়ানা মুলতবি রয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
Related News :

যাত্রাবাড়ীতে মাদক অভিযানে এসআরবির ওপর হামলা, ২৬ জন কারাগারে

রাজধানীর পল্লবী-রূপনগর এলাকার সন্ত্রাসী গ্রুপের ৮ সদস্য গ্রেপ্তার

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৩৫৩ জনকে আটক করেছে পুলিশ

ফিঙ্গার প্রিন্ট জাল করে সিম নিবন্ধন, চক্রের হোতাসহ আটক ৩

ডিএমপির মতিঝিল বিভাগের অভিযানে গ্রেফতার ৬৬

যাত্রাবাড়ীতে ৩৫ লাখ টাকার জালনোটসহ দুই পেশাদার জালনোট কারবারি গ্রেফতার করেছে ডিবি

রাজধানীর যাত্রাবাড়ীতে হত্যা মামলার ২ আসামি গ্রেফতার

রাজধানীতে স্ত্রীর গলা কেটে খাটের নিচে লুকিয়ে রেখে স্বামী পলাতক

রাজধানীতে শিক্ষিকা হত্যা মামলার ২ আসামি গ্রেপ্তার


