ঢাকা, ০৭ জুন-২০২৬
স্টাফ রিপোর্টার : রাজধানীর উত্তরখানের একটি বাসার রান্নাঘরে সিলিন্ডারের গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন। ০৬ জুন (শনিবার) সকালে এ দুর্ঘটনা ঘটে। পরে সকাল সাড়ে ৭টার দিকে দগ্ধ অবস্থায় আহতদের জাতীয় বার্ন ও ইন্সটিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। দগ্ধরা হলেন— আলী হোসেন (৫০), তার স্ত্রী হাসনাহেনা (৪০) এবং তাদের মেয়ে আঁখি (৩০)।
আহতদের হাসপাতালে নিয়ে আসা একজন জানান, আজ (শনিবার) সকালে আমার মা রান্নাঘরে কাজ করার সময় সিলিন্ডারে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে আমার মা-বাবা ও বোনসহ তিনজনই দগ্ধ হন। তাদের মধ্যে আমার বাবা এবং মায়ের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন দায়িত্বরত চিকিৎসক। আমার বোনের চিকিৎসা চলছে।
বিষয়টি নিশ্চিত করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. শাওন বিন রহমান জানান, সকালের দিকে সিলিন্ডারের গ্যাস লিকেজ বিস্ফোরণ থেকে দগ্ধ হয়ে আলী হোসেনের শরীরের ১০০ শতাংশ, হাসনাহেনার শরীরের ৬০ শতাংশ এবং আঁখির শরীরের ১৫ শতাংশ দগ্ধ নিয়ে হাসপাতালের জরুরি বিভাগে এসেছেন। দগ্ধের পরিমাণ বেশি হওয়ায় তিনজনকেই আমরা নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করেছি।
Related News :

বাণিজ্য মেলার মাঠের স্থাপনা গুঁড়িয়ে ট্রাক্টর দিয়ে চাষ করলেন শেকৃবি শিক্ষার্থীরা

তাহসিফের মৃত্যুর ঘটনায় বাবার মামলা : বন্ধু দীপকে গ্রেপ্তার দেখানো হয়েছে

গুলিস্তান-সদরঘাট ফুটপাত থেকে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

রাজপথ দখলমুক্ত ও নাগরিক সেবায় অবহেলায় কঠোর ব্যবস্থা নেবে ডিএসসিসি

ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগারওয়ালা'কে রাজধানীর বনানী থেকে গ্রেপ্তার

রাজধানীর শ্যামলীতে ট্রাকচাপায় দুই নারীর মৃত্যু

ট্রাফিক আইন লঙ্ঘন করায় ডিএমপিতে ২,৭৯৯ মামলা

মিরপুরের মতো মোহাম্মদপুরের ফুটপাতে অবৈধ হকারদের বিরুদ্ধে অভিযান হবে

রাজধানীর মতিঝিলে হিরাঝিল হোটেলকে ৩ লাখ টাকা জরিমানা করেছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ


