ঢাকা, ১৪ এপ্রিল-২০২৫
ক্রাইম রিপোর্টার : রাজধানীর খিলগাঁওয়ের তালতলায় ‘আপন কফি হাউজে’ এক তরুণীকে মারধরের ঘটনায় ৩ জনকে আটক করেছে পুলিশ। ১৪ এপ্রিল (সোমবার) সন্ধ্যায় তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- আপন কফি হাউজের মালিক জিয়াউর রহমান, ম্যানেজার আলামিন ও কর্মচারী শুভ সূত্রধর।
রামপুরা থানার ওসি মোহাম্মদ আতাউর রহমান আকন্দ সাংবাদিকদের বলেন, ‘রাজধানীর তালতলায় আপন কফি হাউজের সামনে এক তরুণীকে মারধরের একটি ভিডিও আজ ১৪ এপ্রিল (সোমবার) সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। তবে ঘটনাটি গত ১১ এপ্রিলের।’
তবে ঘটনার পর মারধরের শিকার ওই তরুণীর খোঁজ মিলছে না। তার খোঁজ করছে পুলিশও।
আটকরা পুলিশকে জানিয়েছেন, ভুক্তভোগী ওই তরুণী আপন কফি হাউজে প্রায় এসে বিরক্ত করতো। আটক তিনজনই ভুক্তভোগী তরুণীকে মানসিক ভারসাম্যহীন বলে দাবি করেছেন।
Related News :

যাত্রাবাড়ীতে মাদক অভিযানে এসআরবির ওপর হামলা, ২৬ জন কারাগারে

রাজধানীর পল্লবী-রূপনগর এলাকার সন্ত্রাসী গ্রুপের ৮ সদস্য গ্রেপ্তার

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৩৫৩ জনকে আটক করেছে পুলিশ

ফিঙ্গার প্রিন্ট জাল করে সিম নিবন্ধন, চক্রের হোতাসহ আটক ৩

ডিএমপির মতিঝিল বিভাগের অভিযানে গ্রেফতার ৬৬

যাত্রাবাড়ীতে ৩৫ লাখ টাকার জালনোটসহ দুই পেশাদার জালনোট কারবারি গ্রেফতার করেছে ডিবি

রাজধানীর যাত্রাবাড়ীতে হত্যা মামলার ২ আসামি গ্রেফতার

রাজধানীতে স্ত্রীর গলা কেটে খাটের নিচে লুকিয়ে রেখে স্বামী পলাতক

রাজধানীতে শিক্ষিকা হত্যা মামলার ২ আসামি গ্রেপ্তার


